
সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় রাজধানী বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই পরোয়ানা জারি করেন।
যে তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁরা হলেন— সার্জন ডা. তাসনুভা মাহজাবীন, স্পেশাল অ্যানেসথেসিস্ট ডা. সৈয়দ সাব্বির আহমেদ ও সহকারী স্পেশাল অ্যানেসথেসিস্ট ডা. মো. নাজিম উদ্দিন।
মামলার বাদী শিশু আয়ানের বাবা মো. শামীম আহমেদ গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই মামলায় ভুল চিকিৎসায় ও অবহেলাজনিত কারণে তাঁর পাঁচ বছর নয় মাস বয়সী শিশু আয়ান আহমেদের মৃত্যু হয়েছে বলে সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানি ছিল আজ। কিন্তু তিন চিকিৎসক আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল শিশু আয়ান। তাকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সুন্নতে খতনা করাতে সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে অ্যানেসথেসিয়া দিয়ে খতনা করা হয়। কিন্তু অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফিরলে আয়ানকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর ২০২৪ সালের ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
এ ঘটনায় ৯ জানুয়ারি আয়ানের বাবা শামীম আহমেদ বাদী হয়ে দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। ২০২৪ সালের ১৯ জানুয়ারি ডা. তাসনুভা ও ডা. সাব্বির ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপিকে ভোট দিয়ে নিজেদের ‘পাকিস্তান’ প্রমাণের আহ্বান জানিয়েছেন যুবদল নেতা আব্দুল মালেক। গতকাল বুধবার বিকেলে ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্বাচনী পথসভায় তিনি এমন আহ্বান জানান।
১৬ মিনিট আগে
ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘এই আসনে বিএনপির প্রার্থী না থাকায় কেন্দ্রীয়ভাবে বিএনপি জোটের পক্ষ থেকে আমাকে সমর্থন দেওয়ার কথা মৌখিকভাবে জানানো হয়েছে। বিএনপি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।’
১ ঘণ্টা আগে
জামায়াত প্রার্থীর গণসংযোগ চলাকালে বিএনপির কর্মীরা অতর্কিতভাবে গাড়িবহরে হামলা চালান। এতে অন্তত পাঁচজন আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে দুই সন্তানসহ বাবা ও মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানাধীন মিরপুর-১১ এর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে