
মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদনগর বাজার পতনঊষার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজয়ের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তেরা মিয়া (৭০) নামে এক প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত তেরা মিয়া পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের বাসিন্দা। তিনি শহীদনগর বাজারের প্রবীণ ব্যবসায়ী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তেরা মিয়া। রাতে নির্বাচনের ফলাফল জানার পর থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন।
আজ রোববার সকাল ৮টার দিকে বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হলে তাঁর বুকে ব্যথা বেড়ে যায়। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বেডে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
নিহতের নাতি ইসলাম মিয়া বলেন, সকালে বাজারের উদ্দেশে বের হওয়ার পর দাদার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর বেডে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন বিশা ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন, একই গ্রামের মান্নান শেখ ও রাব্বি শেখ। এর মধ্যে মাহাতাব হোসেনকে এক মাস, মান্নান শেখকে এক বছর এবং রাব্বি শেখকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর মিরপুর ১০ এলাকার শহীদ আবু তালেব স্কুলের সামনে পুলিশের গুলিতে আহত হন আকরাম খান রাব্বি। পরে ওই দিনই হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় আকরাম খান রাব্বির বয়স হয়েছিল ২৮ বছর। তিনি রাজধানীর ক্রাউন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন।
১২ মিনিট আগে
দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য পুনর্বাসন কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়া হায়দার। গাজীপুর সদর উপজেলার একটি বেসরকারি বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
১৮ মিনিট আগে
গাজীপুর সাফারি পার্কে নারী পর্যটক, তাঁর দুই ছেলে ও গাড়িচালককে মারধরের অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। ঘটনায় বন বিভাগের এক কর্মীকে মারধরের পাল্টা অভিযোগও রয়েছে।
২৬ মিনিট আগে