
দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি করার বিষয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সদস্যসচিব ও জাতীয় পরিষদ সদস্য আব্দুল মোত্তালিব পাপ্পু। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নাজার আহম্মেদ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফাতেমা রহমান বীথি, গণসংহতি আন্দোলন ফুলবাড়ী শাখার আহ্বায়ক আবুল খায়ের, জাতীয় পরিষদ সদস্য প্রত্যয়ী মিজান, কৃষকনেতা মোতাহার আলী, যুগ্ম সদস্যসচিব মেরাজ হোসেন, যুগ্ম আহ্বায়ক পলাশ চন্দ্র, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি শাকিরুল ইসলাম শাকি, সাধারণ সম্পাদক রায়হান কবির সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ফুলবাড়ীর মাটিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না। উন্মুক্ত খনি শুধু কয়লা উত্তোলনের বিষয় নয়; এর সঙ্গে মানুষের বসতভিটা, কৃষিজমি, পরিবেশ, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা জড়িত।
তাঁরা আরও বলেন, ২০০৬ সালের ফুলবাড়ী গণ-আন্দোলনে শহীদ আমিন, সালেকিন ও তরিকুলের রক্তের বিনিময়ে অর্জিত ছয় দফা চুক্তি বাস্তবায়ন না করে নতুন করে উন্মুক্ত কয়লা খনির আলোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের মতামত উপেক্ষা করে ফুলবাড়ীতে উন্মুক্ত খনি করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে গণসংহতি আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে।
সমাবেশ থেকে সরকারের প্রতি ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনি করার বক্তব্য প্রত্যাহার এবং স্থানীয় জনগণের মতামত ও স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় বৃহত্তর ও ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

চাঁদা আদায় ও শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বিভিন্ন রুটে যান...
৯ মিনিট আগে
রেলওয়ের জায়গায় স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে বগুড়ার সোনাতলা রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনার পর লিখিতভাবে ক্ষমা চেয়েছেন উপজেলা যুবদলের এক নেতা। একই সঙ্গে ভাঙচুর করা স্টেশনের কম্পিউটার মেরামত করে দেওয়া হয়েছে। এরপর বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক কাজে ফিরেছেন স্টেশনের কর্মকর্
৪৩ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে ফের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোররাতে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করে...
১ ঘণ্টা আগে
নরসিংদীর মাধবদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে কবরস্থানে মাটিচাপা দেওয়ার অভিযোগে শরীফ মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে