
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে ভক্তদের উন্মাদনার কমতি নেই। প্রিয় দলের জয় কামনায় নানা আয়োজন করছেন সমর্থকেরা। এরই অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা।
আজ রোববার (১৯ জুলাই) বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপলক্ষে পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে এ আয়োজন করা হয়।
সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনার সমর্থকেরা সেখানে জড়ো হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন। উপজেলার বিভিন্ন এলাকাতেও আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে খেলা দেখার জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে।
ক্লাব-সংগঠনের পাশাপাশি অনেক সমর্থকের বাড়িতেও চলছে বিশেষ খাবারের আয়োজন।
পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ বলেন, ‘আমরা ২০২২ সালের বিশ্বকাপের ফাইনাল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবারও ফাইনাল উপলক্ষে ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে।’
উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ বলেন, ‘কান্দি ইউনিয়নের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি যারা উপস্থিত থাকবেন, তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।’

রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকা থেকে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ তাঁকে পল্লবী থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৩৫ মিনিট আগে
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে
পুরাতন লাইন মেরামতের জন্য আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুর থেকে ঢাকার ভূতের গলি, কাঁঠালবাগান ও আশপাশের এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী সভাপতি এবং নালিতাবাড়ী উপজেলার ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মিজানুর রহমান সাধারণ...
৩ ঘণ্টা আগে