Ajker Patrika

সোনারগাঁয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওবায়দুল হকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিশুটির পরিবার ও স্থানীয়রা।

আজ সোমবার বিকেলে লাধুরচর-গোবিন্দপুর এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিশুটির মামা বলেন, ‘৭ বছরের শিশু ধর্ষণচেষ্টার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

পরিবারের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর সকাল ১১টা ১০ মিনিটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে চিপস খাওয়ানোর কথা বলে একটি দোকানের ভেতরে নেওয়া হয়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানায়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২৯ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পর সোনারগাঁ থানা-পুলিশ অভিযুক্তের বাড়িসহ কয়েকটি স্থানে অভিযান চালায়। স্থানীয় সূত্র জানায়, এ সময় অভিযুক্তের ছেলে সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যায়।

পরে শিশুটির পরিবারের পক্ষে শরিফ তালতলা পুলিশ তদন্তকেন্দ্রে গিয়ে লিখিত অঙ্গীকার দিয়ে সুজনকে ছাড়িয়ে আনেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ওবায়দুল হককে থানায় হাজির করার অঙ্গীকার করা হলেও তা করা হয়নি। এরপর থেকে ওবায়দুল হক ও তাঁর ছেলে সুজন এলাকা ছাড়া।

স্থানীয়দের দাবি, কোনো প্রভাব বা আপস ছাড়া নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। বাদীপক্ষ প্রথমে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছিল। মীমাংসা না হওয়ায় পরে থানায় অভিযোগ করে। অভিযুক্ত ওবায়দুল হককে গ্রেপ্তারে পুলিশের দুটি দল কাজ করছে। দ্রুত তাঁকে গ্রেপ্তার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত