
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই ঈদ আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করার মানবিক চেতনা থেকেই সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন জেলা পুলিশ ও জেলা প্রশাসন। সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই আয়োজন করেন বগুড়ার আকবরিয়া গ্রুপ।
শনিবার (২১ মার্চ) সকালে শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত আকবরিয়া গ্র্যান্ড হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শতাধিক পথশিশু অংশ নেয়। শুরুতেই তাদের চকলেট দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তাদের পরিবেশন করা হয় ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, সাদা পোলাও, গরু ও খাসির মাংস। খাবারের শেষে দই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) বলেন, মানবজাতি পরস্পরের সঙ্গে আত্মার বন্ধনে আবদ্ধ। সুখ-দুঃখ ভাগাভাগি করার মধ্যেই প্রকৃত মানবিকতা নিহিত। এ মানসিকতা সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে সহায়ক হবে।
আয়োজনে অংশ নেওয়া শিশুদের অধিকাংশই পথের দিশা ভাসমান স্কুল ও আলহাজ আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক মোস্তফা মোঘল বলেন, ‘আকবরিয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পথশিশুরা হয়তো এ ধরনের খাবার খাওয়ার সুযোগ পেত না। এই আয়োজন তাদের জন্য আনন্দের।’

ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ‘ভূমি ব্যবস্থাপনা’ বিষয়টি নিয়ে জিবিসি নেতৃত্বের সঙ্গে বসে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ একটি সুন্দর বাগানের মতো। এখানে হিন্দু, মুসলিম, গারো, হাজং, খ্রিষ্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আমি এই বাগানের একজন মালি.....
২২ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে গেলে দুজন নিহত হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. শাহাদাত খলিফা (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছে। শনিবার (২১ মার্চ) বেলা ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত খলিফা উপজেলার দ্বিতীয়াখণ্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে।
৪৩ মিনিট আগে
নিহতরা হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (২০) এবং রীতি আক্তার (৮)। রীতি আক্তারের পূর্ণ ঠিকানা জানাতে পারেনি পুলিশ। নিহত দু’জনই অটোরিকশার যাত্রী ছিলেন।
১ ঘণ্টা আগে