
কিশোরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ‘অনেকে শিক্ষাপ্রতিষ্ঠান চলার সময়ে কোচিং সেন্টার চালাচ্ছে। আজকে থেকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো কোচিং সেন্টার চলবে না। আমরা এটি খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘এখানে অনেক শিক্ষক আছেন, যাঁরা কোচিং সেন্টারের সঙ্গে জড়িত। আমি চাচ্ছি, আপনারা আমাকে সক্রিয়ভাবে এ ব্যাপারে সহযোগিতা করবেন।’
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত ওই সভায় জেলা প্রশাসক শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেন। পর্যায়ক্রমে ডিজিটাল হাজিরা যন্ত্রও চালু করতে বলা হয়।
সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করা, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পরবর্তী পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্ত যথাযথভাবে কার্যকর করা এবং সপ্তাহে এক দিন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক অভিভাবকদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা, শিক্ষার্থীদের তথ্যভান্ডার তৈরি, নতুন কুঁড়িতে নিবন্ধন বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব, গণিত ক্লাব ও ইংরেজি ক্লাব গঠনের নির্দেশনাও দেন।
কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধানেরা উপস্থিত ছিলেন।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সুদে অতিষ্ঠ এলাকাবাসী। বিপদের সময় সাময়িক স্বস্তির আশায় স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক। অভিযোগ, ঋণের বিপরীতে ব্যাংকের ফাঁকা চেক নেওয়া, চড়া সুদ আদায়, ঋণ পরিশোধের পরও চেক ফেরত না...
৫ মিনিট আগে
২৫ বছর বয়সী সাকিন হোসেন কাজ করতেন যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমি ও স্যাটেলাইট গ্রিন টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে। তাঁর প্রাণচাঞ্চল্যের আড়ালে যে একবুক অভিমান আর মানসিক যন্ত্রণা লুকিয়ে ছিল, তা হয়তো টের পায়নি কেউ। গত ১৬ জুলাই রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে চিরতরে বিদায় নেন তরুণ উদীয়মান...
৮ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে শালবন পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় মোছা. আছিয়া খাতুন (৬৩) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নান্দাইল-কানুরামপুর-ত্রিশাল সড়কের চরবেতাগৈর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
আজ বুধবার দুপুর ১২টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে খুঁজতে থাকেন। পরে বিদ্যালয়ের পাশে একটি ছোট চায়ের দোকান থেকে তাঁর পরিচয় নিশ্চিত করে অস্ত্রের মুখে নৌকায় তুলে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
১ ঘণ্টা আগে