ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) রেজুয়ান হোসেন খান (৫৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি একটি চেকের মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন বলে জানা গেছে।
সোমবার রাত সোয়া ১১টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে মুমূর্ষু অবস্থায় ওই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে জানা যায়, ওই ব্যক্তি সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। তাঁর বাবার নাম মৃত দোলেয়ার হোসেন। তাঁর কয়েদি নম্বর– ৬৯৮/এ। তিনি চেক সংক্রান্ত একটি মামলার আসামি ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কারারক্ষীরা অসুস্থ অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহে ঘটা করে টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নের দেড় মাস পেরিয়ে গেলেও হামে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না। চিকিৎসকেরা বলছেন, টিকা না নেওয়া শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। আবার অনেক শিশু টিকা নিলেও শারীরিকভাবে দুর্বল হওয়ায় ফের আক্রান্ত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভাঙাচোরা বেইলি সেতুর ক্ষত ঢাকতে বালুভর্তি প্লাস্টিকের বস্তার তালি দিয়ে রেখেছেন স্থানীয়রা। আর অসমাপ্ত অবস্থায় থাকা পাশের নতুন সেতুতে নেই কোনো সংযোগ সড়ক। কাঠ ও বাঁশ দিয়ে বানানো মই বেয়ে সেই সেতুতে উঠে নদী পার হচ্ছেন অনেকে।
৩ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং রাঙামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানকে আবার মন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে এখনো রাঙামাটিতে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের কারণ হিসেবে নানান বিষয় উঠে এসেছে আলোচনায়।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পাঁচটি পয়েন্ট থেকে মাটি লুট করছে প্রভাবশালী চক্র। ‘পুলিশ-প্রশাসন ও অন্যদের ম্যানেজ করার জন্য’ প্রতিটি ট্রাক্টর থেকে আলাদাভাবে তোলা হয় চাঁদা। অবৈধভাবে এই মাটি কাটার কারণে নদীতীরবর্তী কয়েক কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
৪ ঘণ্টা আগে