Ajker Patrika

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
হরিণাকুণ্ডু উপজেলার ট্যাংরাখালী গ্রামে একটি ভুট্টাখেত থেকে লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ট্যাংরাখালী গ্রামে একটি ভুট্টাখেত থেকে জসিম হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। জসিম হোসেন উপজেলার দৌলতপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। মরদেহের গলায় ও শরীরের কয়েকটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জসিম হোসেন গতকাল সকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন সন্ধ্যার পর থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে হরিণাকুণ্ডু থানায় একটি অভিযোগ দেওয়ার জন্য যান। ঠিক তখনই পার্শ্ববর্তী ট্যাংরাখালী গ্রামের একটি ভুট্টাখেতে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও পরিবারের সদস্যরা রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, গতকাল রাতে মাঠের ভুট্টাখেত থেকে জসিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব: জিতলেও ফল ঝুলবে বিএনপির ২ প্রার্থীর

পাইপলাইন প্রতিস্থাপন: ২১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিদেশ থেকে জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’ হয় বলে প্রাথমিক ধারণা ডিবির

ছেলের প্যারোল মেলেনি, বৃদ্ধের লাশ গেল কারাগারে

কোরিয়ান ড্রামা না বাবার দুই কোটির ঋণ, তিন বোনের মৃত্যুর নেপথ্যে কী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত