
রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল রক্ষায় মানববন্ধন করেছেন একদল পরিবেশ প্রেমী ও স্থানীয়রা। আজ শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর পান্থকুঞ্জ পার্কের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের পাশেই এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশের পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’।
মানববন্ধনে পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিল ধ্বংস করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধ করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পান্থকুঞ্জ পার্কের সামনে (মেট্রো পিলার ৪৮৪) পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিল ধ্বংস করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধ করতে হবে।
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প শুরু থেকেই অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। পান্থকুঞ্জ পার্ক একসময় খুব জনপ্রিয় ছিল। বিভিন্ন জায়গা থেকে মানুষ এই পার্কে ঘুরতে আসতেন। কিন্তু বর্তমানে এই পার্ক অস্বস্তির নাম হয়ে উঠেছে। ইতিমধ্যে এক্সপ্রেসওয়ের কাজের জন্য পার্কের অনেক গাছ কাটা হয়েছে। এখন র্যাম্প নামার জন্য কাটা হবে আরও কিছু গাছ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব, সহ-সমন্বয়ক নয়ন সরকার, ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) সভাপতি অধ্যাপক আদিল মুহাম্মদ খান প্রমুখ।

চরাঞ্চল থেকে হাসপাতালে যাওয়ার পথে চাঁদপুরের একটি লঞ্চে শিশুর জন্ম দিয়েছেন এক মা। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এমন ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে আরেক অটোরিকশা আরোহী এক কিশোরী (১৪)। এ সময় ট্রাকচাপা দিলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯৮ শিশু চিকিৎসাধীন আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৬টি। হাসপাতালে এ পর্যন্ত মোট তিন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
১৫ মিনিট আগে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৌরসভার আজাদ মোড় এলাকার ‘সালাম ভলকানাইজিং’ নামের একটি দোকান থেকে এই জ্বালানি তেল জব্দ করা হয়। গাড়ি মেরামত ও যন্ত্রাংশ বিক্রির দোকানটিতে কয়েকটি প্লাস্টিকের ড্রামে ডিজেল
১৭ মিনিট আগে