নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথায় এই চুরির ঘটনা ঘটে। এ সময় জানালা ভেঙে একটি এলইডি টিভি এবং ইন্টারনেটের একটি রাউটার নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন বলেন, বুধবার রাতে দলীয় কাজকর্ম সেরে তালা দিয়ে অফিস বন্ধ করে যে যার মতো চলে যায়। বৃহস্পতিবার সকালে এসে দেখা যায় অফিসের একটি জানালা ভেঙে চোরেরা অফিসের ভেতর থেকে ৩২ ইঞ্চির একটি এলইডি টিভি এবং ইন্টারনেট সংযোগের একটি রাউটার চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘পার্টি অফিসে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে