
গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত বিটিপাড়া এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ চলে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং টাকা লুটের অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিটিপাড়া এলাকায় অবস্থিত ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুটের ব্যবসা করে আসছে স্থানীয় যুবদলের একটি পক্ষ। তারা শনিবার সকালে ওই কারখানা থেকে ঝুট বের করতে গেলে মহানগর ছাত্রদল ও বাসন থানা বিএনপির আরেকটি পক্ষ ওই কারখানা থেকে ঝুট বের করতে বাধা দেয়। এতে উভয় পক্ষে উত্তেজনার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফায় বাধা পেয়ে যুবদলের নেতারা পিছু হটে গেলেও সকাল সাড়ে ১০টার দিকে তারা পুনরায় সংগঠিত হয়ে ঝুট বের করতে যায়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালীন এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একপর্যায়ে উত্তেজিত কর্মীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
খান ট্রেডিংয়ের স্বত্বাধিকারী কৌশিক খান অভিযোগ করেন, কারখানার সঙ্গে তাঁদের বৈধ চুক্তি থাকা সত্ত্বেও ঝুট কিনতে গিয়ে তাঁরা হামলার শিকার হয়েছেন। তাঁদের অভিযোগ, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও যুবদলের প্রায় ২০০-২৫০ জন নেতা-কর্মী অস্ত্রসহ হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঝুটবোঝাই ট্রাক এবং ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটে নিয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ তারিখ সংসদের অধিবেশন হবে, সেই অধিবেশনের শুরুতেই সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিএনপিকে শপথ নিতে হবে এবং ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বিচ্যুতি যদি ঘটে তাহলে ১১ দলকেও চিন্তা করতে হবে।
৪৩ মিনিট আগে
রমজানের বিকেল মানেই মুসলিমদের ঘরে ঘরে ইফতার আয়োজনের ব্যস্ততা। সারা দিনের রোজা শেষে প্রিয়জনের সঙ্গে ইফতার করার আনন্দ যেন আলাদা এক অনুভূতি। তবে বগুড়ার পাঠকবন্ধুর সদস্যদের কাছে পরিবারের পরিধি আরও বিস্তৃত। নিজ পরিবারের বাইরে তাঁদের রয়েছে আরেকটি পরিবার, ‘পাঠকবন্ধু।’
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে হঠাৎ জেলার বেশির ভাগ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা। জেলার ৩৩টি ফিলিং স্টেশনের মধ্যে অন্তত ২৮টিতে শনিবার দুপুরের পর থেকে তেল বিক্রি বন্ধ রয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফুল নিয়ে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে