
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, সেখানে মারামারি হয়েছে, তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
গতকাল শনিবার রাত ১০টার দিকে হাতিয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমের কাছে এই দাবি করেন।
শুক্রবার রাতে হাতিয়া চাননন্দী ইউনিয়নে এনসিপির শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জননীকে (৩২) নিজ ঘরে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে নোয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা নিতে এসে এই অভিযোগ করেন ভুক্তভোগী। পরে তাঁকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করানো হয়। ভুক্তভোগী নারী স্থানীয় নলেরচর একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন গতকাল গণমাধ্যমকে বলেন, ‘আজকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে একজন নারী অভিযোগ করেছেন যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের মাধ্যমে জেনে তদন্তের জন্য ঘটনাস্থলে একজন অ্যাডিশনাল এসপিকে পাঠানো হয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আশ্রয়ণ প্রকল্পে মারামারির ঘটনা ঘটেছে। যার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, সে ঘটনার দুই ঘণ্টা আগে হাসপাতালে ভর্তি ছিল। তবু আমরা লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনি বলেন, ‘সারা দিন যে ঘটনাটি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এনসিপি এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।’

চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে পাঁচজন হতাহতের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এক বাবা তাঁর মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় স্বীকার করেছেন। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার ঘটনায় ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ বাবা আব্দুল বারেক খানকে (৫৫) আটক করে।
৩৬ মিনিট আগে
বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির সামনের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মারা যাওয়া জামায়াত সমর্থক শাহ্ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১ ঘণ্টা আগে