
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকেরা এবার অসহযোগ আন্দোলনে নামছেন। আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা এ ঘোষণা দিতে যাচ্ছেন। পদোন্নতির দাবিতে শিক্ষকেরা কদিন ধরে ক্লাস বন্ধ রেখে আন্দোলন করছেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ে অচলায়তন আরও ঘনীভূত হচ্ছে।
পদোন্নতির দাবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ২১ এপ্রিল থেকে কার্যত অচল হয়ে পড়েছে। প্রায় ৬০ জন শিক্ষকের পদোন্নতি আটকে থাকা এবং শিক্ষকসংকট নিরসনের দাবিতে ক্লাস বন্ধ রেখে এই আন্দোলন করছেন তাঁরা। শিক্ষকেরা অভিযোগ করেছেন, উপাচার্য প্রফেসর ড. তৌফিক আলম তাঁদের দাবি কোনো আমলে নেননি। যে কারণে অসহযোগ আন্দোলনে যাচ্ছেন তাঁরা। এই আন্দোলনে একাত্মতা পোষণ করতে পারেন কর্মকর্তা-কর্মচারীরা।
মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম বলন, ‘ভিসির সঙ্গে আন্দোলন কর্মসূচির পর আর বসা হয়নি। যে কারণে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছি। আশা করি, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন।’
ববি চতুর্থ শ্রেণির কর্মচারী নেতা হাসানুজ্জামান বলেন, ‘কর্মকর্তা এবং তৃতীয় শ্রেণির কর্মচারীরা কী করে, তা দেখে ব্যবস্থা নেব।’
ববি কল্যাণ পরিষদের সাবেক সভাপতি আরিফ সিকদার বলেন, ‘এই আন্দোলনে কর্মকর্তারা থাকলে একাত্মতা পোষণ করব।’
অপর দিকে ববি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিন বলেন, ‘শিক্ষকদের আন্দোলনে আমরা একাত্মতা পোষণ করব কি না, তা কর্মকর্তারা এখনো সিদ্ধান্ত নেয়নি।’
ববি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. তানজিম হোসেন বলেন, ‘আমাদের দিক থেকে লিখিতভাবে কর্মকর্তাদের আপগ্রেডেশনের দাবি জানানো হয়েছে। কিন্তু ভিসি স্যার কোনো সাড়া দেননি। শিক্ষকেরা তাঁদের সঙ্গে কর্মকর্তাদের একাত্মতা পোষণের আহ্বান জানিয়েছেন। শিক্ষকদের দাবি, যৌক্তিক। তবে আমরা কী করতে পারি তা নিয়ে ভাবছি।’
এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘কোনো আপডেট নেই। ভিসি কোনো সমাধান দিতে পারছেন না। যে কারণে শিক্ষকেরা মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছেন। এর মাধ্যমে তাঁরা একাডেমিক ও প্রশাসনিক কোনো দায়িত্ব পালন করবেন না। মঙ্গলবারের একাডেমিক কাউন্সিলের সভা স্থগিত করে ৩০ এপ্রিল ডাকা হয়েছে। শিক্ষকেরা ওই তারিখেও একাডেমিক সভায় যাবেন না। তিনি বলেন, আশা করি কর্মকর্তা-কর্মচারীরাও শিক্ষকদের সঙ্গে একাত্মতা পোষণ করবেন।’
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এর আগে ২৪ এপ্রিল এই মামলায় দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয় দুজনকেই। তার আগে ২০ এপ্রিল প্রথম দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয় তাঁদের। গ্রেপ্তারের পর তাঁদের তৃতীয় দফায় রিমান্ড দেওয়া হলো...
১২ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের ওপর থানার ভেতরে হামলার ঘটনায় মামলা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রমনা বিভাগের উপপুলিশ...
২৫ মিনিট আগে
সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট নকশা, গতি ও নিরাপত্তাবিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক রিকশা সড়কে চলবে বলেও জানিয়েছেন তিনি...
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে