
নীলফামারীতে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ইপিআই সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। নীলফামারী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এ কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভায় নীলফামারী জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক মো. আব্দুল্লাহেল মাফির সভাপতিত্বে বক্তব্য দেন নীলফামারী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শাহ মোয়াজ্জেম হোসেন, ডা. মো. আব্দুল মতিন প্রমুখ। এ ছাড়া কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
বক্তারা বলেন, আমাদের দেশের গ্রামাঞ্চলে সাপের সাপে কাটার ঘটনা বেশি ঘটে। সাপের ছোবলের পর যথাসময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করলে রোগীর মৃত্যু কিংবা গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই সাপে কাটার পর আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সর্পদংশন প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, রাতে চলাচলের সময় আলো ব্যবহার করা, জুতা ব্যবহারের আগে এর ভেতরটা পরীক্ষা করে দেখার পাশাপাশি সাপের আবাসস্থল সম্পর্কে সচেতন থাকার কথা বলেন বক্তারা।

চুয়াডাঙ্গায় উপশম নার্সিং হোম ক্লিনিকে পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের সময় রবগুল মোল্লা (৪৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর করেছেন বলে জানা গেছে। সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে...
৩ মিনিট আগে
যারা দলীয় স্বার্থে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, লংমার্চকারীরা কী বক্তব্য দিচ্ছে, কী ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে এবং তাদের কী ধরনের মতলব রয়েছে, সেদিকেও জনগণকে খেয়াল রাখতে হবে।
১১ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে চেতনানাশক ওষুধ স্প্রে করায় অসুস্থ হয়ে একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে তাঁদের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাড়ির প্রবেশ গেট ও দুটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও রুপার অলংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১১ নম্বর, ১ নম্বর ও মধ্য বাড্ডা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে...
৩৪ মিনিট আগে