
তিনটি ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে ‘বিয়ে হয়ে গেছে’ বলে প্রতারণা ও পরে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঠাকুরগাঁও সদর থানায় ওই কিশোরীর মা মামলাটি করেন।
মামলা সূত্রে জানা যায়, মুঠোফোনের মাধ্যমে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার বাসিন্দা অভিযুক্ত ওই যুবকের পরিচয় হয়। পরিবার বিষয়টি টের পেয়ে নিষেধ করলে ওই যুবক কিশোরীকে নানা প্রলোভন দেখাতে থাকেন। একপর্যায়ে কিশোরীকে বুঝিয়ে তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন এবং বলেন তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, ৪ সেপ্টেম্বর দুপুরে কিশোরীর বাড়ি ফাঁকা থাকার সুযোগে নিজেকে স্বামী দাবি করে ওই কিশোরীকে ধর্ষণ করেন যুবক। রাতে কিশোরীর মা কাজ শেষে বাড়ি ফিরলে তাঁকে ঘটনার বিস্তারিত বলেন ভুক্তভোগী।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ময়মনসিংহের নান্দাইলে শালবন পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় মোছা. আছিয়া খাতুন (৬৩) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নান্দাইল-কানুরামপুর-ত্রিশাল সড়কের চরবেতাগৈর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
আজ বুধবার দুপুর ১২টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে খুঁজতে থাকেন। পরে বিদ্যালয়ের পাশে একটি ছোট চায়ের দোকান থেকে তাঁর পরিচয় নিশ্চিত করে অস্ত্রের মুখে নৌকায় তুলে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
৩০ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে বাল্যবিবাহ আয়োজন ও সহযোগিতার অপরাধে বর, মেয়ের বাবা ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় কনের বোনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া বিয়ের সঙ্গে জড়িত কাজিকেও আটকের চেষ্টা চলছে।
৩২ মিনিট আগে
ফুটবল ক্রয়ের টাকা জোগাড় করতে তারা পাশের বাড়ির হাঁস চুরি করে। পরে সেই হাঁস বিক্রি করতে নেওয়া হয় ধুরুং বাজারে। কিন্তু বিক্রির আগেই বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবুল কাশেমের।
৩৪ মিনিট আগে