
কিশোরগঞ্জের ইটনায় প্রায় ৫০ বছর পর ফিরল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ১০টি নৌকার প্রতিযোগিতা আর মাঝিদের বইঠার শব্দ, গানের সুর ও মানুষের চিৎকারে মুখর হয়ে ওঠে সুরমা নদীর দুই পাড়।
আজ শনিবার দুপুরে উপজেলার ধনপুর বাজারসংলগ্ন সুরমা নদীতে এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, এই উৎসবে লাখো মানুষের সমাগম হয়েছে।
দুপুর ১২টার দিকে নৌকাবাইচ শুরু হলেও সকাল থেকে নদীর দুই পাড়ে দর্শনার্থীর ভিড় জমতে শুরু করে। কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা থেকে অনেক মানুষ ছুটে এসেছিলেন নৌকাবাইচ দেখতে।
স্থানীয়রা জানান, কিশোরগঞ্জে নৌকাবাইচের ইতিহাস প্রায় ৫০০ বছরের পুরোনো। নৌকাবাইচ ঘিরে একসময় হাওরাঞ্চলে উৎসবের আবহ তৈরি হতো। সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসে। ইটনায় সর্বশেষ ৫০ বছর আগে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট ফজলুর রহমানের উৎসাহে ধনপুর ইউনিয়নবাসী এই প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি নৌকা। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ‘সোনার হরিণ’, দ্বিতীয় পুরস্কার ‘রুপার ময়ূর’ এবং তৃতীয় পুরস্কার একটি এলইডি টিভি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী উম্মে কুলসুম রেখা, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, নৌকাবাইচ ভাটি বাংলার উৎসব, বিশেষ করে হাওরাঞ্চলের উৎসব। এই উৎসব এখন হারিয়ে যাচ্ছে। দীর্ঘ ৫০ বছর পর সুরমা নদীতে নৌকাবাইচ আয়োজন করা হয়েছে। এই আয়োজনের উদ্দেশ্য পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা। পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত করা।
নৌকাবাইচ আয়োজক কমিটির সদস্য ইটনা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমেষ কান্তি গোপ জানান, নৌকাবাইচ দেখতে সকাল থেকেই হাজার হাজার মানুষ সুরমা নদীর দুই পাড়ে নৌকা নিয়ে এসে ভিড় করে। দুপুরে লোকসমাগম লাখ ছাড়িয়ে যায়।

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
১ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
১ ঘণ্টা আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
১ ঘণ্টা আগে