পটুয়াখালী জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় অন্য ব্যক্তিকে দিয়ে লিখিত পরীক্ষা দেওয়ানোর অভিযোগে জহিরুল ইসলাম (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজে মৌখিক পরীক্ষা দিতে এসে তিনি ধরা পড়েন।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে গেলে তাঁকে আটক করা হয়। জহিরুল পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল এলাকার আমির হোসেন হাওলাদারের ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পটুয়াখালী সরকারি কলেজের বাণিজ্য ভবনে জেলা রাজস্ব প্রশাসনের ২০তম গ্রেডের অফিস সহায়ক পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০টি শূন্য পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেন প্রায় ৩ হাজার ৯০০ প্রার্থী। তাঁদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯ জনকে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।
মৌখিক পরীক্ষা দেওয়ার সময় জহিরুলের হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার খাতায় থাকা হাতের লেখার অসঙ্গতি দেখতে পান কর্মকর্তারা। এ ছাড়া ভাইভা বোর্ডের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাঁর বিষয়ে সন্দেহ হয়।
পরে লিখিত পরীক্ষার খাতার হাতের লেখা যাচাই করে কর্মকর্তারা অসঙ্গতি দেখতে পান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জহিরুল লিখিত পরীক্ষায় তাঁর হয়ে অন্য একজন পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে জহিরুলকে আটক করা হয়েছে। লিখিত পরীক্ষায় তাঁর হয়ে অন্য একজন পরীক্ষা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব ঠেকাতে শসাক্ষেতে পেতে রাখা বৈদ্যুতিক তারের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সাকিব হোসেন (২৪) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কড়িয়া (লকমা) এলাকার একটি শসাক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
২ মিনিট আগে
খুলনার সোনাডাঙ্গায় অভিযান চালিয়ে দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।
৩ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে...
৭ মিনিট আগে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
৩০ মিনিট আগে