
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হাসপাতালের ভেতর এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ফারুক ফকির (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বেলা ২টার দিকে ২৫০ শয্যার জেলা হাসপাতালের ৬ষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে ঘটনাটি ঘটে।
আহত কাওসার বেপারী (২৫) সদর উপজেলার সৈয়দারবালী এলাকার শাহালম বেপারীর ছেলে। আটক ফারুক বেপারী একই উপজেলার টুবিয়া এলাকার নুরুল হক ফকিরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শত্রুতার জেরে দুই মাস আগে সদর উপজেলার সৈয়দারবালী এলাকার মান্নান মোল্লার ছেলে শাহীন মোল্লাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ ফারুক ফকির ও তাঁর লোকজন। এ ঘটনায় মামলা চলমান। আজ দুপুরে শাহীনের শ্যালক কাওসার বেপারী হাসপাতালে ফারুককে একা পেয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওয়ার্ডের থাই গ্লাস ভেঙে যায়। পরে ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ৬ষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর করেন ফারুক। ভেঙে যাওয়া থাই গ্লাসের টুকরা দিয়ে কাওসারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
পরে কাওসারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ফারুককে আটক করে পুলিশে দেন। গুরুতর অবস্থায় আহত কাওসারকে এই হাসপাতালেই ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠান চিকিৎসক।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খাগড়াছড়ি মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি যৌথ খামার গ্রামে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
আজ দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। তাদের ইপিজেডে বেপজা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে...
১৩ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ত্রিশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মণ্ডলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩৫ মিনিট আগে
ময়মনসিংহ নগরের একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে এক চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। চাঁদার দাবিকৃত পাঁচ লাখ টাকা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চিকিৎসক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৩৬ মিনিট আগে