
ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল ও অর্থ দাবির অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় মো. সায়দুর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। মেহেরপুর সদর উপজেলার কলেজপাড়া এলাকায় গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সায়দুর মেহেরপুর সদর থানার পৌর কলেজপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-১০ জানায়, ভুক্তভোগীর বিবাহবিচ্ছেদের পর তাঁর সাবেক সহকর্মী সায়দুর রহমানসহ অন্য আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করতেন। একপর্যায়ে তাঁরা ভুক্তভোগীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেল, অর্থ দাবি এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ছাড়া ভুক্তভোগীর নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং তাঁর অন্তরঙ্গ ছবি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়ে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।
র্যাব জানায়, গত ৪ জুন ভুক্তভোগী নিজের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তাঁর নামে মিথ্যা বক্তব্য প্রচারের বিষয়টি দেখতে পান। পরে তিনি সাতক্ষীরার শ্যামনগর থানায় সায়দুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তার অধিযাচন পত্রের পর র্যাব-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের একটি দল র্যাব-১২-এর সহযোগিতায় মেহেরপুর সদর থানার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে সায়দুরকে গ্রেপ্তার করে।

বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
২৪ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে ৯ ঘণ্টার মধ্যে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। রেনু মিয়া ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
১ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর একটি ক্লিনিকের সামনে সাদা বস্তায় ঢুকিয়ে এক ব্যক্তিকে অপহরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এটি অপহরণের ঘটনা নয়। অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে যান নিরাপত্তাকর্মী মোহাম্মদ নজরুল ইসলাম। পারিবারিক ও আর্থিক সংকটের কারণে সহযোগী হাসান তারেক ওরফে রিপনের সহা
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এখনো মনে হচ্ছে জনগণ যা আশা করে, এখন পর্যন্ত পায়নি। তার কারণ হচ্ছে সংস্কার প্রক্রিয়া আইনগতভাবে এখনো শুরু হয়নি।
২ ঘণ্টা আগে