
খুলনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মহানগর বিএনপি। উদ্ভূত পরিস্থিতিতে অবিলম্বেই জরুরি স্বাস্থ্যসেবা চালুর দাবি জানিয়েছেন দলের নেতারা। একই সঙ্গে মশকনিধনে সংশ্লিষ্টদের ব্যর্থতা ও অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করে তাঁরা বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আজ খুলনা ডেঙ্গুর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গত এক সপ্তাহে আইনজীবী ও চিকিৎসাধীন এক গৃহবধূসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং অসংখ্য নাগরিক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছে।
আজ সোমবার দুপুরে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির এক জরুরি সভায় এসব কথা বলেন নেতারা। মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদীর সভাপতিত্বে সভায় দক্ষিণ আফ্রিকা থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন।
এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, আসাদুজ্জামান আসাদ, শেখ ইমাম হোসেন, শরিফুল ইসলাম টিপু, মিজানুর রহমান মিলটন, জাকির ইকবাল বাপ্পি প্রমুখ।
সভায় মহানগর বিএনপির নেতারা খুলনায় ডেঙ্গুর ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক), জেনারেল হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোয় আজ তীব্র শয্যাসংকট দেখা দিয়েছে। বেড না পেয়ে রোগীরা বাধ্য হয়ে হাসপাতালের অপরিচ্ছন্ন মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছে, এমনকি শিশু ওয়ার্ডেও ডেঙ্গু রোগীদের গাদাগাদি করে রাখতে হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজ অটোরিকশাচালক মো. রুমনের সন্ধান ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অপহরণ মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে; তিনজনকে আটক ও অটোরিকশা উদ্ধার করা হলেও রুমনের সন্ধান মেলেনি।
৩ মিনিট আগে
সকল অপকর্মের মূল মাদক বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবির খান। আজ সোমবার বিকেলে চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপজেলার গোয়ালপাড়ায় চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালান, মানবপাচার, কিশোর গ্যাং, অনলাইন জুয়া সম্পর্কে
১২ মিনিট আগে
চট্টগ্রামে সাতকানিয়া থানার সাবেক দুই পুলিশ কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে হেফাজতে নির্যাতন ও অসদাচরণের অভিযোগে করা নালিশি মামলা সরাসরি এফআইআর হিসেবে নথিভুক্ত করতে সাতকানিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তদন্ত করে প্রতিবেদন দাখিলের ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারকেও নির্দেশ দেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে
ব্যবসায়ী অপহরণ মামলায় খুলনার একটি আদালত চারজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককেই ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত
১৮ মিনিট আগে