
ঈদের চতুর্থ দিনেও পটুয়াখালীর পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের ঢল নেমেছে। আজ মঙ্গলবার ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান এবং অধিকাংশ সরকারি দপ্তর খুললেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পর্যটকদের ভিড় লক্ষ করা গেছে সৈকতের বিভিন্ন পয়েন্টে।
আজ সকাল থেকেই সৈকতের জিরো পয়েন্টে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এ ছাড়া তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুঁটকিপল্লি, ঝাউবাগান, গঙ্গামতিসহ সকল দশর্নীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন তাঁরা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন বেশির ভাগ পর্যটক। অনেক পর্যটক বালু খেলায় মেতেছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউসহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের আগমনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে কর্মচাঞ্চল্য। বুকিং রয়েছে শতভাগ হোটেল-মোটেল। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।
যশোর থেকে আসা শিক্ষক দম্পতি নাবিল ও ইরা বলেন, ‘বাচ্চাদের স্কুল বন্ধ রয়েছে। তারা বায়না ধরেছে কুয়াকাটা ঘুরতে আসবে। গতকাল বিকেলে এখানে এসেছি। সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি। বাচ্চারা অনেক আনন্দ করছে।’
ঢাকা থেকে আসা পর্যটক সোলায়মান বলেন, ‘দুই দিন ধরে এখানে রয়েছি। সুন্দরবন, লাল কাঁকড়া, গঙ্গামতি ও লেবুর চর ঘুরে দেখেছি।’
কুয়াকাটা পায়রা রেস্টুরেন্ট অ্যান্ড মিনি চায়নিজের স্বত্বাধিকারী রেজাউল করিম বলেন, ‘অনেক পর্যটকের আনাগোনায় বেচাবিক্রি মাশাল্লাহ ভালো। আশা করছি, ২৮ তারিখ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।’
কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, ‘ঈদ উপলক্ষে আমাদের হোটেল-মোটেলগুলোতে ৮৫ থেকে ৯০ শতাংশ কক্ষ আগেই বুকিং হয়ে গেছে। আশা করছি, ২৮ তারিখ পর্যন্ত পর্যটক থাকবে।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সার্বক্ষণিক টহল দিচ্ছি।’

এসএ কাদির অ্যান্ড সন্স পাম্পের ম্যানেজার মঞ্জুরুল কাদির খোকন বলেন, ‘৪ হাজার লিটার পেট্রল এসেছে এবং তারপর একটি ডিজেলের গাড়িও এসেছে। তিন দিন বন্ধ থাকার পর প্রশাসনের সহায়তায় আজ এই তেল দিতে পারছি আমরা। তবে হঠাৎ করে নতুন নির্দেশনার কারণে কেউ কেউ দুপুর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত তেল না পেয়ে...
২ মিনিট আগে
ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী ও সাভারের আলোচিত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট (৪০) মারা গেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৫ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে ২৯ নম্বর রেলসেতু এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়।
২৪ মিনিট আগে
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ‘আমরা জামদানি ভিলেজের প্রকল্প বাস্তবায়ন করতে পরিদর্শনে এসেছি। আমরা জামদানি শিল্পের ঐতিহ্যকে অন্বেষণ করতে সেই সুদূর ইংল্যান্ড পর্যন্ত গিয়েছি।’
৩৫ মিনিট আগে