Ajker Patrika

ভালুকায় মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় মাটির ঘরের দেয়াল ধসে আয়েশা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সিদ্দিকুর রহমান গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার সকালে উপজেলার ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাঁদের বাড়ি উপজেলার বিরুনীয়া গ্রামে।

পরিবার ও স্থানীয়রা জানায়, সিদ্দিকুর রহমান তাঁর স্ত্রী ও শিশু কন্যা আয়েশাকে নিয়ে একই উপজেলার ধীতপুর গ্রামে শ্বশুর মুনতাজ উদ্দিনের বাড়িতে বেড়াতে যান। সিদ্দিকুর ও আয়েশা ওই বাড়ির একটি মাটির কক্ষে ঘুমিয়েছিলেন। আজ সকালে বজ্র-বৃষ্টি শুরু হলে ঘরের মাটির দেয়াল ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়। এ ঘটনায় সিদ্দিকুর রহমানও আহত হন। পরে স্থানীয়রা মাটি সরিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন জানান, দেয়াল ধসে শিশুর মৃত্যু হয়েছে এবং তার বাবা আহত হয়েছেন। বেশ কিছু দিন ধরে সিদ্দিকুর রহমান, তাঁর স্ত্রী ও শিশু সন্তান নিয়ে শ্বশুর বাড়িতেই অবস্থান করছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত