
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে সরিয়ে নেওয়া হচ্ছে। যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ এই অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ মঙ্গলবার সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
পরিদর্শনকালে মো. আনিছুর রহমান বলেন, টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ ও গ্যাপের গাড়িগুলো ধাপে ধাপে পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তর করা হচ্ছে। ইতিমধ্যে নির্ধারিতসংখ্যক বাস সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট বাসগুলোও পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে।
ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘এই অভিযানের মূল উদ্দেশ্য হলো টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা। পূর্বাচলের অস্থায়ী ডিপোতে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। সব বাসমালিক ও চালকের সহযোগিতা কামনা করছি।’
ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, অভিযান চলাকালে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বাসমালিক ও চালকদের নির্দেশনা অনুযায়ী দীর্ঘসময় অপেক্ষমাণ বাসগুলো মহাখালী টার্মিনাল থেকে সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে রাখার অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে প্রযুক্তিগত সেবা ও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে। সফর শেষে তাঁর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
১২ মিনিট আগে
ঝালকাঠি সদর হাসপাতালে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সমন্বিত চিকিৎসাসেবা দিতে এনসিডি (অসংক্রামক রোগ) কর্নারের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) আনুষ্ঠানিকভাবে কর্না
২০ মিনিট আগে
বিএনপির নেতা-কর্মীদের সাবধান করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, মানুষ আপনাদের ভালোবেসে ভোট দিয়েছে, একজন মানুষও যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়। আমার দল বিএনপি দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে।
২৫ মিনিট আগে
ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে অস্ত্রসহ রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঊর্ধ্বতনদের নির্দেশে এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ক্ষেত্রে রূপগঞ্জের বরাবো এলাকার জলিলের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে কাঠের...
৩০ মিনিট আগে