
পিরোজপুরে কালবৈশাখীতে গাছচাপা পড়ে পারুল বালা নামের একজন মারা গেছেন। আজ শনিবার (২ মে) দুপুরে পিরোজপুর ও ভান্ডারিয়ায় এই ঘটনা ঘটে। এ সময় গাছপালা উপড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কে চলাচলে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। কয়েক জায়গায় তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
নিহত পারুল বালা (৮০) উপজেলার রাজপাশা গ্রামের লক্ষ্মীকান্ত সমাদ্দারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে পারুল বালা বাড়ির পাশের নাঙ্গলের খালে গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হলে খালের পাশে থাকা একটি বড় গাছ ভেঙে তাঁর ওপর পড়ে। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
নিহত পারুল বালার চার ছেলে ও এক মেয়ে রয়েছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ছাড়াও পিরোজপুর শহরের শেখপাড়া, মাছিমপুর, সার্কিট হাউস সড়কসহ বিভিন্ন এলাকায় বড় গাছ পড়ে বরিশাল-পিরোজপুর-খুলনা সড়কে যোগাযোগ বন্ধ ছিল কয়েক ঘণ্টা। শনিবার বেলা ৩টা থেকে ঘণ্টাব্যাপী চলে দমকা হাওয়া ও ঝড়বৃষ্টি। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় মানুষের সহযোগিতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করছেন। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিভিন্ন স্থানে অর্ধশত গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ চালু করার।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে
১ ঘণ্টা আগে
বরগুনার বামনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শাহআলম ফকির (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার ঢুষখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে