
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমতলে চা চাষ দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই সঙ্গে তিনি এশিয়ার সবচেয়ে বড় সূর্যপুরী আমগাছ দেখে প্রশংসা করেছেন।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী পাড়িয়া ইউনিয়নের গ্রিন ফিল্ড টি এস্টেটের চা-বাগানে আসেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তাঁর সফরসঙ্গী ছিলেন স্ত্রীসহ কয়েকজন। তাঁরা চা-শ্রমিকদের সঙ্গে চা-পাতা তোলা ও ফটোসেশনে অংশ নেন।

এ সময় সাংবাদিকদের ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, আগে কখনো সমতলে চা-বাগান দেখেননি তিনি। এই প্রথম সমতলে চা চাষ দেখে অনেক খুশি হয়েছেন। সমতলের চা-বাগান ও শ্রমিকদের চা-পাতা তোলা দেখাটা তাঁর নতুন অভিজ্ঞতা।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এখানে না এলে খুব দ্রুত সাদা, সবুজ আর কালো চায়ের মধ্যে পার্থক্য বের করা আমার পক্ষে সম্ভব হতো না। এটি দেখে খুব ভালো লেগেছে। বাংলাদেশের উত্তরাঞ্চল সফর দারুণভাবে উপভোগ করছি।’
পরে মার্কিন রাষ্ট্রদূত এশিয়ার বৃহৎ সূর্যপুরী আমগাছ ও বালিয়াডাঙ্গীর একমাত্র ভারী শিল্প চা-কারখানা পরিদর্শন করেন।
গ্রিন ফিল্ড টি এস্টেটের স্বত্বাধিকারী ফয়জুল ইসলাম হিরু জানান, ‘মার্কিন রাষ্ট্রদূতের এটি ব্যক্তিগত সফর হলেও তাঁদের দেশে চা রপ্তানি নিয়ে আমরা আশাবাদী। এখানকার উৎপাদিত সবুজ চা তাঁর ভালো লেগেছে বলে আমাকে জানিয়েছেন।’

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আগামী ২০২৭ সালের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি ও সমাবর্তন সভাপতি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাহতুফা ইউলিপ (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার নলডাঙ্গা বাজার এলাকার সিঙ্গাপুর মার্কেটের একটি ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে চড়া দামে বিক্রির উদ্দেশে নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখা ২০৯ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা সারের সরকারি মূল্য ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
৭ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগ বস্তিসংলগ্ন মাঠে ছোট ছোট স্টল। কোথাও সাজানো চাল, ডাল, তেল, লবণ ও আলু; আবার কোথাও মাছ কিংবা মুরগিসহ প্রয়োজনীয় নিত্যপণ্য। তবে এসব পণ্য কিনতে টাকা লাগছে না। সঙ্গে করে নিয়ে আসা প্লাস্টিক, পলিথিন, কাগজ, কাচসহ পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য জমা দিয়েই মিলছে প্রয়োজনীয় পণ্য...
১০ মিনিট আগে