Ajker Patrika

স্কুলছাত্রীকে ধর্ষণ, বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

স্কুলছাত্রীকে ধর্ষণ, বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তাহাজুদ্দিন মণ্ডল (৬৬) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে কুমারখালী উপজেলার ভুক্তভোগী ওই স্কুলছাত্রী নিজ বাড়ি থেকে টয়লেটে যায়। এ সময় প্রতিবেশী তাহাজুদ্দিন তাকে মুখ চেপে ধরে পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে পুলিশ ২০২০ সালের ৩০ নভেম্বর তাহাজুদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ রায়ে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে এবং রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত