
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছ। পরিস্থিতি এখন স্বাভাবিক।
ঢাকা পলিটেকনিকের এক শিক্ষার্থী বলেন, ‘বিকেলে এবং সন্ধ্যায় আনন্দ মিছিল করে ছাত্রলীগের সাবেক এবং কয়েকজন নেতাকে বুটেক্সের হলে প্রবেশ করায় শিক্ষার্থীদের কয়েকজন। তারাও ছাত্রলীগ করে বলে জানতে পেরেছি। ছাত্রলীগের নেতারা এত দিন নির্যাতন করেছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। তাদের কেন হলে প্রবেশ করানো হচ্ছে? এটা ঢাকা পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা জানতে চেয়েছিল। তখন বুটেক্সের শিক্ষার্থীরা খারাপ আচরণ করে এবং তাদের হুমকি দেয়। এতেই ঘটনার সূত্রপাত।’

ঢাকা পলিটেকনিকের রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, বিকেলে তাঁদের কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তা করেন বুটেক্সের শিক্ষার্থীরা।
সংঘর্ষের পর বুটেক্স এবং ঢাকা পলিটেকনিকের শিক্ষকেরা ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীরা জানান, গতকাল বিকেলে বুটেক্সের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। এর সূত্র ধরে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা রাতে বুটেক্সের শহীদ আজীজ হলে ঢুকে শিক্ষার্থীদের ওপর একযোগে হামলা চালান। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাঁদের শমরিতা হাসপাতালে নেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে