অভিযোগ প্রমাণিত হওয়ায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে ৷ আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে সংঘটিত ঘটনা ও পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের ১০৭ নম্বর রুমে সংঘটিত ঘটনার জন্য গঠিত তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ৯ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হলো।
শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাজ্জাদ আহমেদ, পরিসংখ্যান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের সৌরভ কুমার কুণ্ডু, কৃষি অনুষদের একই বর্ষের সাকিবুর রহমান সুইন, সাদী মো. মোসাব্বাহ সাদী চিশতি, ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের মো. মাস-উদ আব্দুল্লাহ রিদম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের মো. ফাহমিদ-তানজিম ফাহিম, একই বিভাগের চতুর্থ বর্ষের নুহাস আলী অর্ণব, পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের আবু হামজা এবং মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. তামজিদ হক।
এঁদের মধ্যে সাজ্জাদ আহমেদ ও সৌরভ কুমার কুণ্ডুকে একাডেমিক কার্যক্রম হতে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে এবং সাকিবুর রহমান সুইনকে ছয় মাসের বৃত্তি বাতিল করা হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. শামশুজ্জোহা বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে অর্জিত সম্প্রীতির বাংলাদেশে আমাদের ক্যাম্পাসে কোনো জুলুম-নিপীড়ন হতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সর্বদা সজাগ রয়েছে। আগামীতে কেউ কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।’
উল্লেখ, গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী শামীম রেজাকে মারধরের অভিযোগ পাওয়া যায় সমাজবিজ্ঞান বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদসহ কয়েকজনের বিরুদ্ধে।
এরই পরিপ্রেক্ষিতে ১০ নভেম্বর ওই ঘটনায় দায়ীদের চিহ্নিত ও শাস্তি প্রদানের সুপারিশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সুপার অধ্যাপক ড. আবু খায়ের মোহা মোক্তাদিরুল বারী চৌধুরীকে সভাপতি ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালামকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে