Ajker Patrika

ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৬: ৫০
ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী
রফিকুল ইসলাম মাদানী। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাত দলের হামলার মুখে পড়েছেন ‘শিশু বক্তা’ নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। গতকাল রোববার রাতে কুমিল্লায় একটি ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে উপজেলার পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন।

ফেসবুক লাইভে রফিকুল ইসলাম মাদানী বলেন, ‘বস্তল থেকে গাউসিয়াগামী সড়কের পাকুন্ডা এলাকায় পৌঁছালে একদল ডাকাত আমাদের গাড়ির গতিরোধের চেষ্টা করে। এ সময় সড়কের ওপর বড় বড় ইট-পাথর ফেলে রাখা ছিল।’

মাদানী দাবি করেন, পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত গাড়িটি ২০০ থেকে ৩০০ গজ পেছনে সরিয়ে নেন। চালকের উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক সিদ্ধান্তে তাঁরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।

মাদানী আরও দাবি করেন, ডাকাতেরা আশপাশের কয়েকজন যাত্রীর কাছ থেকে টাকাপয়সা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রফিকুল ইসলাম মাদানী বলেন, ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে এমন পরিস্থিতির মুখে পড়া উদ্বেগজনক। মহান আল্লাহর রহমতে তাঁরা প্রাণে বেঁচে গেছেন বলেও উল্লেখ করেন তিনি। এ সময় পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন এই বক্তা।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশ দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ কাছাকাছি উপস্থিত না থাকলে এত অল্প সময়ে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হতো না। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত