Ajker Patrika

খুলনায় জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পেট্রলপাম্পে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পেট্রলপাম্পে হাতাহাতি
প্রতীকী ছবি

খুলনা নগরের দৌলতপুরে খুলনা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরের দিকে ওই পাম্পে তেল দেওয়া নিয়ে দুই গ্রাহকের মধ্যে হাতাহাতি হয়। এ সময় নিরাপত্তায় থাকা পুলিশের ওপর চড়াও হন হামলার শিকার গ্রাহক।

জানা যায়, মহানগরঘেঁষা উপজেলা থেকে মোটরসাইকেলচালকেরা তেলের জন্য লাইন দেওয়ায় জটলা ও উত্তেজনা বাড়ছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, তেল নেওয়াকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত