
মেহেরপুরের গাংনীতে আট বছরের এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক মণ্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার সকালে গাংনী শহরের একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। ভ্যানচালক আব্দুল খালেক মণ্ডল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চেতন মণ্ডলের ছেলে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ২১ তারিখে ওই শিশু স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাঁশবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে অভিযুক্ত ভ্যানচালক শিশুটিকে কুপ্রস্তাব দেন। এ সময় শিশুটি চিৎকার করলে খালেক মণ্ডল দ্রুত সটকে পড়েন। তারপর থেকেই ওই ভ্যানচালককে শনাক্তের চেষ্টা করে ভুক্তভোগী পরিবার। রোববার সকালে গাংনী শহরের একটি স্কুলের সামনে শিশুটি তার সঙ্গে থাকা অভিভাবককে ওই ভ্যানচালককে দেখিয়ে দেয়। এ সময় স্থানীয়রা ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
পরে এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ভ্যানচালকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গাংনী থানায় একটি মামলা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গাংনীতে এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় আব্দুল খালেক মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে