Ajker Patrika

দেবিদ্বারে বিনা মূল্যে চক্ষুশিবিরে ১৫০ রোগীর চিকিৎসা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি। 
আপডেট : ১০ জুলাই ২০২৬, ২০: ২০
দেবিদ্বারে বিনা মূল্যে চক্ষুশিবিরে ১৫০ রোগীর চিকিৎসা
চক্ষু শিবিরে বিনা মূল্যে চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাকসার উচ্চবিদ্যালয়ে আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত আয়োজিত বিনা মূল্যের চক্ষুচিকিৎসা শিবিরে প্রায় ১৫০ নারী-পুরুষ ও শিশু চিকিৎসাসেবা এবং ওষুধ নিয়েছে। তাদের মধ্যে ৩০ জনকে ছানি অপারেশনের জন্য নিজস্ব পরিবহনে কুমিল্লা চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা চক্ষু হাসপাতালের আয়োজনে ও উপজেলার ৯ নম্বর গুনাইঘর উত্তর ইউনিয়নের সমাজসেবক মো. আবুল কালাম আজাদের সহযোগিতায় চিকিৎসাসেবা কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি (বিরো) এবং চক্ষু হাসপাতালের দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের চক্ষু পরীক্ষা, ছানি রোগী শনাক্তকরণ, বিনা মূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

চিকিৎসাসেবায় কাজ করেন মো. রায়হান মাহমুদ আশিক, শাহাদাৎ হোসেন, সমির রঞ্জন দাস, আব্দুর রায়হান, আব্দুল হান্নান, মো. আবির ও দুলাল মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান।

আয়োজক ও দেবিদ্বার গ্রিন ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘সুবিধাবঞ্চিত ও বয়স্ক মানুষদের চোখের বিভিন্ন সমস্যা ও অন্ধকার দূর করে তাদের দৃষ্টিশক্তি ফেরাতে আমার ৯ নম্বর গুনাইঘর উত্তর ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের জন্য এ কর্মসূচি অব্যাহত রাখব। ইতিমধ্যে কয়েকটি গ্রামে কুমিল্লা চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনা মূল‍্যে চক্ষুশিবিরের আয়োজন করেছি। আজ দেড় শতাধিক রোগীকে বিনা মূল্যে ছানি পড়া, চোখের প্রদাহ, চোখের পরীক্ষা এবং ওষুধ ও চশমা বিতরণ করেছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত