
নাটোরের বড়াইগ্রামে স্কুলের বনভোজনের বাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে বনভোজনের বাসে থাকা অন্তত ৩০ জন শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা শাহিন স্কুল সিরাজগঞ্জ শাখার শিক্ষার্থী ও অভিভাবক। এর মধ্যে রেজাউল করিম (৩৯), জয়নাল আবেদীন (২৬), সিনহা ইসলাম (৭), সোনালী খাতুন (২৫), বর্ষা খাতুন (২০), তাসলিম আহম্মেদ (৩৩), হজরত আলী (৫০), দিঘি খাতুন (১২) রাব্বি হাসান (২৪), আশরাফুল ইসলাম (৪২), বিউটি বেগম (২৬), হাওয়া বেগম (৩০), মনিরুল ইসলাম (৩৩), হাবিবা খাতুন (১২) রেজাউল করিম (৪৫), কাব্য হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমানের (৪৬) নাম জানা গেছে।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম নামে একজন বলেন, শাহিন স্কুলের সিরাজগঞ্জ শাখার কয়েকটি বাস রাজশাহী সাফিনা পার্কে বনভোজনের উদ্দেশে যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে বনভোজনের বাসের শিক্ষার্থী ও অভিভাবকসহ ৩০ জন আহত হন।
খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস সদস্য, হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে সবাই নিজ নিজ এলাকায় চলে যায়।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসের বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। তবে অভিযানে মাদক সংশ্লিষ্ট কোনো কিছুর হদিস মেলেনি। এদিকে ভূমির নামজারি সংক্রান্ত একটি কাজে এখতিয়ার সম্পর্কিত প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়ে...
৩ মিনিট আগে
রংপুরে স্ত্রী ও দুই সন্তানসহ অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী হত্যার ১৩ দিন পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ৩৫টি আলামত তিন দফায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) পরিচালিত দক্ষতা প্রশিক্ষণে নারীর অংশগ্রহণ পুরুষকে ছাড়িয়ে গেছে। একই কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও যুক্ত হয়েছেন। অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত ও শক্তিশালীকরণ (অ্যাসেট) প্রকল্পের প্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণ...
২৭ মিনিট আগে
রাজধানীতে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগ ও পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে স্বামী মাহফুজুর রহমানকে হত্যা করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী। পরে তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর-এ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
১ ঘণ্টা আগে