
মাদারীপুর পৌরসভা নির্বাচনের তফসিল বা তারিখ এখনো ঘোষণা করা হয়নি। কবে হবে তাও নির্ধারণ করা হয়নি। তবে অলিগলি আর গাছে গাছে পেরেক মেরে টাঙানো সম্ভাব্য মেয়র প্রার্থীদের ব্যানার ও পোস্টারে ঢেকে গেছে শহর। পরিবেশবাদীদের দাবি, এসব পোস্টার-ব্যানারে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, গাছের ক্ষতি হচ্ছে।
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন কোথাও রঙিন পোস্টার বা ব্যানারে প্রচার-প্রচারণার কোনো বিধি নেই। অথচ নির্বাচনের কোনো খবর না থাকলেও নিজেদের পরিচিতি বাড়াতে ও নিজের কাজকর্ম তুলে ধরতে মেয়র প্রার্থীরা মাদারীপুর শহরে পোস্টার-ব্যানার টাঙাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে, নতুন বাসস্ট্যান্ড ও পুরোনো বাসস্ট্যান্ড এলাকা, জেলা শিল্পকলা একাডেমির সামনে, সদর উপজেলা পরিষদের সামনে, গণপূর্ত বিভাগের সামনেসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো হয়েছে পোস্টার-ব্যানার। শহরের গাছে গাছেও পেরেক মেরে পোস্টার ব্যানার টাঙানো হয়েছে।
পোস্টার-ব্যানারে সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মো. জামিনুর হোসেন মিঠু, অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, মর্তুজা আলম ঢালী, মিজানুর রহমান মুরাদ, রফিকুল ইসলাম মাতুব্বর, নজরুল ইসলাম লিটু, সাইদুল ইসলাম লাবলু হাওলাদার, অহিদুজ্জামান খান অহিদ, আবদুল্লাহ আল মামুন চৌধুরী, কাজী কাওসার প্রমুখ।
নাম প্রকাশ না করার শর্তে সম্ভাব্য এক প্রার্থী বলেন, অনেকেই পরিচিতির জন্য নিজের পোস্টার বা ব্যানার টাঙিয়েছেন। তাই আমিও প্রচার ও পরিচিতির জন্য টাঙিয়েছি। যদি প্রশাসন তা অপসারণ করে আর কেউ যদি না টাঙায়, তাহলে আমিও এই কাজ থেকে বিরত থাকব।
গণপূর্ত বিভাগের পাশ দিয়ে হেঁটে যাওয়া রাকিব হাসান নামে এক পথচারী বলেন, দেয়ালটি গুরুত্বপূর্ণ সরকারি অফিস গণপূর্ত বিভাগের। অথচ দেখে বোঝার উপায় নেই। মনে হচ্ছে, বিজ্ঞাপন দেওয়ার স্থান। সরকারি অফিসের দেয়ালে এভাবে কেউ বিজ্ঞাপন দিতে পারে তা আমার বোধগম্য নয়।
মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী নবীন হাসান বলেন, শহরের চারপাশেই বিভিন্ন নেতাদের রঙিন ব্যানার পোস্টারে ভরা, যা দেখতে মোটেও ভালো লাগে না। নির্বাচনের কোনো কার্যক্রম এখনো শুরু হয়নি। এখনই এই অবস্থা। প্রশাসনের উচিত অভিযান চালিয়ে এসব নামানো।
জেলার পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব নেচারের সদস্য শাখাওয়াত হোসেন মামুন বলেন, শহরজুড়ে শুধু শুধু ব্যানার আর পোস্টার। দেখে যেন মনে হয় বিজ্ঞাপনের শহর। তা ছাড়া বিভিন্ন গাছে পেরেক দিয়ে পোস্টার লাগানোতে গাছের ক্ষতি হচ্ছে। এগুলো অপসারণে প্রশাসনের এগিয়ে আসা উচিত।
মাদারীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস বলেন, বেশ কয়েকবার অভিযান চালিয়ে পোস্টার-ব্যানার অপসরণ করা হয়েছিল। জেলা প্রশাসনও অভিযান চালিয়ে অপসারণ করেছিল। কিন্তু অপসারণ করার কয়েক দিন যেতেই আবার তাঁরা পোস্টার-ব্যানার লাগায়। খুব শিগগিরই আবার এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জাকারিয়া (৩২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রাত ১২টার দিকে দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ইমরানকে মৃত ঘোষণা করেন
৩৭ মিনিট আগে
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।
৪১ মিনিট আগে
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্রটি ছেলে রাকিবের কাছে রয়েছে বলে জানা যায়। রাকিব অস্ত্রটি তাঁর বন্ধু হাতিমের বাসায় লুকিয়ে রাখেন। পরে যৌথ অভিযান চালিয়ে রাকিব ও হাতিমকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগা
১ ঘণ্টা আগে
খুলনার মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদস্যরা। আজ রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে