
টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে যাত্রী ইসরাত জাহান আঁখি (২২) ও তাঁর এক বছর বয়সী শিশুপুত্র ইফাত নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বেড়বাড়ি কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাত জাহান আঁখি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ এলাকার প্রবাসী মো. শুভ মিয়ার স্ত্রী।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বিকেলে আঁখি ইফাতকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
কলাবাগান এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তারা অটোরিকশা থেকে ছিটকে পড়ে। পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আঁখি ও ইফাত নিহত হয়।
পুলিশ রাত ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ট্রাক ও মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মোহাম্মদ মাহবুবউল করিমকে ফেনীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মাহবুবউল করিমকে ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
২১ মিনিট আগে
নরসিংদী জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হলেও নরসিংদী পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। নরসিংদী জেলার সুনাম বহু আগে থেকেই। মেঘনার কোলঘেঁষে নরসিংদী পৌরসভা গঠিত। এক সময় পাটশিল্পের জন্য বিখ্যাত ছিল নরসিংদী জেলা। বর্তমানে বিখ্যাত তাঁতশিল্পের জন্য। কিন্তু এত আগে পৌরসভা প্রতিষ্ঠিত...
২৪ মিনিট আগে
উৎসবমুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলিত হন প্রতিষ্ঠানের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যা
৩৭ মিনিট আগে
চার বছর ধরে পাওনা টাকা ফেরত না পেয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন আল আমিন নামের এক পাওনাদার। পাওনা টাকা আদায়ের দাবিতে দেনাদারের বাড়ির সামনে ব্যানার-ফেস্টুন ঝুলিয়ে প্রতীকী অনশনে বসেছেন তিনি।
৩৯ মিনিট আগে