Ajker Patrika

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 
ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন
উপজেলা প্রশাসনের ব্যানারে বৈশাখী শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে ভিড় জমায় হাজারো মানুষ। উৎসবের আমেজে পুরুষেরা রঙিন পাঞ্জাবি ও গামছা এবং নারীরা লাল পাড়ের শাড়ি ও বাহারি ফুলে সেজে বৈশাখ বরণ করতে উৎসবে যোগ দেন। বাদ যায়নি শিশুরাও।

আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী। এরপর তাঁর নেতৃত্বে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে নানা রঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঢাকঢোল এবং গ্রামীণ ঐতিহ্যের মাছ ধরার জালসহ বর্ণিল সাজে অংশ নেয় সব বয়সী মানুষ। উপজেলা পরিষদ চত্বরের সড়কে আঁকা শৈল্পিক আলপনা পথচারীদের মুগ্ধ করে।

লাল পাড়ের শাড়ি ও বাহারি ফুলে সেজে বৈশাখী শোভাযাত্রায় নারীরা। ছবি: আজকের পত্রিকা
লাল পাড়ের শাড়ি ও বাহারি ফুলে সেজে বৈশাখী শোভাযাত্রায় নারীরা। ছবি: আজকের পত্রিকা

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিল্পকলা একাডেমি ও এপি ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন। পরে বাঙালির ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় মৃৎশিল্প এবং ভাপা পিঠাসহ নানান খাবারের আয়োজনে বৈশাখী মেলার উদ্বোধন করেন ইউএনও। মেলা প্রাঙ্গণ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় নারী-পুরুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

মেলার স্টলে ছিল বাঙালির ঐতিহ্যবাহী ভাপা পিঠাসহ নানান খাবার। ছবি: আজকের পত্রিকা
মেলার স্টলে ছিল বাঙালির ঐতিহ্যবাহী ভাপা পিঠাসহ নানান খাবার। ছবি: আজকের পত্রিকা

দুপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘বালিশ বদল’ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী নারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলীসহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নীরবে পেট্রোডলার চুক্তি বাতিল সৌদির, পেট্রোইউয়ানের উত্থান ঠেকাতেই ইরান যুদ্ধ

বিসিবির অনুরোধে সাড়া না দেওয়ার ‘পুরস্কার’ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিচ্ছে ভারত

কুষ্টিয়ায় পীরকে হত্যা: সাবেক শিবির নেতার হুকুমে হামলা চালায় আসামিরা

চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

অবরোধে ক্ষুব্ধ ইরান আটকাতে পারে আরেক জলপথ, সিদ্ধান্ত পাল্টাতে যুক্তরাষ্ট্রকে সৌদির চাপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত