
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সকল লেখা

টর্নেডোতে লন্ডভন্ড সোনাগাজীর স্বরাজপুর গ্রামের ৩০ পরিবার
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে মাত্র এক মিনিট স্থায়ী টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে পুরো এলাকা। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে আঘাত হানা এই টর্নেডোতে অন্তত ৩০টি পরিবারের ঘরবাড়ি, সীমানাপ্রাচীর ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে...

ছোট ফেনী নদীর তীব্র ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
ফেনীর বুক চিরে বয়ে যাওয়া ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি ও সরকারি-বেসরকারি নানা স্থাপনা। এই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ রোববার (৩ মে) সকালে ফেনীর সোনাগাজী উপজেলায় ছোট ফেনী নদী সেতুসংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন।

টিকটক কমেন্টস নিয়ে দুই স্কুলের ছাত্রদের মারামারি, আহত ১০
ফেনীর সোনাগাজীতে টিকটক ভিডিওতে মন্তব্য করার জেরে খেলার মাঠে মারামারিতে জড়াল দুই স্কুলের ছাত্ররা। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

ছোট ফেনী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ফেনীর সোনাগাজীর চর গোপালগাঁও গ্রামের ছোট ফেনী নদী থেকে এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিষেধাজ্ঞা মানায় ব্যতিক্রম সোনাগাজীর জেলেরা
মা ইলিশ রক্ষায় সমুদ্র ও বিভিন্ন নদ-নদীর অভয়াশ্রমে মাছ ধরায় চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞার সময়ে কার্ডধারী প্রত্যেক জেলে ২৫ কেজি চাল পান। প্রয়োজনের তুলনায় এটি অপ্রতুল দাবি করে অনেকে অবৈধভাবে ইলিশ ধরতে নেমে পড়েন নদী ও সাগরে। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেল ফেনীর সোনাগাজী উপজেলার

টিউশনি করে ওষুধ কিনছেন গুলিবিদ্ধ শাহীন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন ফেনীর সোনাগাজী উপজেলার মাদ্রাসাছাত্র আবুল হাসান শাহীন (২১)। আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুলিতে আহত হন শাহীন। একটি ছররা গুলি বিদ্ধ হয় তাঁর গলায়।

৯ বছর আগে ভোটকেন্দ্রে নিহত সন্তান, শোকে ‘মানসিক ভারসাম্যহীন’ বাবা
বিগত ২০১৬ সালের ৪ জুন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে দিনদুপুরে গুলিতে নিহত হন নুর হোসেন শিপন (২০)। উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঞাঁ বাজার হাজী তোফায়েল আহম্মদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের অভিযোগ—গুলিতে হত্যার পর পরিবারকে উল্টো

ফেনীতে হত্যা মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
ফেনীতে হত্যা মামলায় হোসাইন মোহাম্মদ আলমগীর (৫০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ফেনী সদর ও সোনাগাজী থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি সোনাগাজীর বগাদানা ইউনিয়নের গুণক গ্রামের আজিজুল হকের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

এখনো যন্ত্রণায় কাতরাচ্ছে গুলিবিদ্ধ রিদওয়ান
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন কলেজছাত্র মোহাম্মদ রিদওয়ান। আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন ৪ আগস্ট মহিপাল এলাকায় দলটির নেতা-কর্মীদের ছোড়া একাধিক গুলিবিদ্ধ হয় সে। আন্দোলনে অংশ নেওয়া বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। কয়েক পর্যায়ে তার শরীর থেকে আটটি গুলি বের করা হয়। কিন্তু এখনো য

বন্যায় শেষ শহিদুলের বেঁচে থাকার সম্বল
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শহিদুল ইসলাম মানিক। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে একই ইউনিয়নের সমপুরে শ্বশুরবাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন তিনি। পরে ছোটখাটো ব্যবসার পরিকল্পনা করেন শহিদুল। পুঁজি হিসেবে শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় কয়েক লাখ টাকা। আরও কয়েকটি এন

মাছ ধরার সময় বজ্রপাতে তরুণের মৃত্যু
ফেনীর সোনাগাজী উপজেলায় বজ্রপাতে এক তরুণের মৃত্যু হয়েছে। সদর ইউনিয়নে আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

সোনাগাজীতে ৭৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্টে দুর্বৃত্তের হামলা
ফেনীর সোনাগাজী উপজেলায় নির্মিত ৭৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্টে হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে হামলা চালানো হয়। এ সময় অ্যাডমিন ভবনের জানালা, মোটরসাইকেল, ইপিসির এক্সকাভেটর, জেসিবির গ্লাস ভাঙা হয়। সাব-স্টেশনের পাশে রক্ষিত ওয়্যার ডার্ম নিয়ে টানাহেঁচড়া করে। কিন্তু ভারী হওয়ার কা

ফেনীতে খালে ভেসে এল যুবলীগ নেতার লাশ
ফেনীর সোনাগাজীতে খাল থেকে মুশফিকুর রহমান (৩০) নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার সাহেবের হাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাদকাসক্ত কিশোর ছেলেকে রশি দিয়ে বেঁধে থানায় হাজির মা
ফেনীর সোনাগাজীতে মাদকাসক্ত কিশোর ছেলেকে (১৬) রশি দিয়ে বেঁধে পুলিশে দিতে থানায় হাজির হয়েছেন রাবেয়া আক্তার নামের এক নারী। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ছেলেকে নিয়ে তিনি সোনাগাজী থানায় হাজির হন।

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর যুবকের মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন মিলন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস এলাকায় এ ঘটনা ঘটে।

স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ যুবকের
ফেনীর সোনাগাজীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। পুলিশ তাঁকে নিয়ে উদ্ধার করে স্ত্রীর মরদেহ। আজ বুধবার সকালে থানায় আত্মসমর্পণ করেন স্বামী আক্কাস আলী রনি (২৫)। তাঁর স্ত্রীর নাম সিনথিয়া ইসলাম খুশবু (২৪)। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ বিষয়
