
সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
সকল লেখা

কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা, পেশা বদল করছেন অনেকে
ঠাকুরগাঁও শহরে একসময় ৬০০ থেকে ৭০০ জন সোনার কারিগর থাকলেও এখন সেই সংখ্যা ২০০ থেকে ২৫০ জনে নেমে এসেছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রায় দুই-তৃতীয়াংশ কারিগর কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। সংসার চালাতে না পেরে বাধ্য হয়ে অনেকে অটোরিকশা চালাচ্ছেন, রাজমিস্ত্রির জোগালি দিচ্ছেন কিংবা পানের দোকান বা সবজি বিক্রি

জেনারেল হাসপাতাল: শিশু ওয়ার্ডে ৫ গুণ রোগী
ঠাকুরগাঁওয়ে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বাড়ছে শিশুদের সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট। নিউমোনিয়া, টাইফয়েড ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে ২৫০ শয্যার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি শয্যায় একধিক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। এর সঙ্গে রয়েছে চিকিৎসক ও নার্সের ঘাটতি।

গুদাম-ট্রাকে মজুত, তবু কৃষকের হাতে সার নেই
গুদামের ধারণক্ষমতা ২ হাজার ১০০ টন হলেও সেখানে রয়েছে প্রায় ৭ হাজার টন সার। এর বাইরে আরও সার আছে। সেই সার রাখা হয়েছে ট্রাকেই। সার নিয়ে ৫৮টি ট্রাক দিনের পর দিন দাঁড়িয়ে আছে। এই চিত্র ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জের। বিএডিসি সার গুদামে এমন মজুত থাকার পরও বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের।

শ্রমের হাটে বসে শুধু অপেক্ষা, কাজ নেই দিনমজুরদের
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’

স্থগিত দুস্থ ভাতা, অনিশ্চিত জীবন: তবু খমকের ছন্দে বাঁচার স্বপ্ন
হাতে খমক, কণ্ঠে আধ্যাত্মিক গান। গ্রামের হাটবাজার কিংবা শহরের কোনো খোলা জায়গা—যেখানেই গান ধরেন, কিছুক্ষণের মধ্যেই তাঁকে ঘিরে ভিড় জমে যায়। কেউ দাঁড়িয়ে শোনেন, কেউ মাটিতে বসে পড়েন। তাঁর কণ্ঠে কখনো লালন, কখনো শাহ আবদুল করিম, আবার কখনো শাহ আলম সরকারের লোকগান। খমকের ছন্দে একের পর এক গান করে চলেন তিনি।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়: আতঙ্কের জায়গায় হবে শিক্ষার নতুন ঠিকানা
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: ৪ মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তি রোগীর
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল: তিনটি মেশিন বন্ধ, ভোগান্তি
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ তিনটি মেশিন দুই মাস ধরে বন্ধ রয়েছে। এর মধ্যে বায়োকেমিস্ট্রি মেশিনটি যান্ত্রিক সমস্যার কারণে এবং রাসায়নিক উপাদান রিএজেন্টসংকটে দুটি হেমাটোলজি অ্যানালাইজারে কাজ করা যাচ্ছে না।

সিনেমার গল্পের মতো ৪০ বছর পর বাড়ি ফিরলেন জাহানারা
উঠানের ধুলোমাখা পথটা এখনো আগের মতোই আছে, শুধু মানুষগুলো বদলে গেছে। কেউ বার্ধক্যে নুয়ে পড়েছেন, কেউবা আর বেঁচে নেই। কিন্তু কিশোরী বয়সে হারিয়ে যাওয়া জাহানারা বেগমের হৃদয়ে গেঁথে ছিল সেই ভিটেমাটি আর ভাই-বোনদের মুখ। আজ ৪০ বছর পর সেই চেনা উঠানে জাহানারা যখন পা রাখলেন, তখন সময় যেন আচমকা থমকে দাঁড়াল।

প্রণোদনা দিয়েও ঠাকুরগাঁওয়ে বাড়ছে না গম চাষ
একসময় গম উৎপাদনের বিচারে ঠাকুরগাঁও জেলায় দেশের প্রায় এক-পঞ্চমাংশ গম আবাদ হতো। কৃষি বিভাগ বলছে, বর্তমানে গমের ন্যায্যমূল্য না পাওয়া এবং উৎপাদন খরচ বাড়ায় কৃষকেরা ধীরে ধীরে এই ফসল থেকে বিমুখ হয়ে পড়ছেন।

ঠাকুরগাঁও: আলুর কেজি ৩ টাকা, দিশেহারা কৃষক
ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। এই নিয়ে আনন্দের কমতি ছিল না কৃষকদের মধ্যে। তবে বাজারে দামে ধস নেমেছে। উৎপাদন খরচ তো দূরের কথা, তুলনামূলক কম দামেও আলু বিক্রি করতে পারছেন না কৃষকেরা। অনেক এলাকায় ৬০ কেজির এক বস্তা আলু ২০০ টাকায়ও বিক্রি হচ্ছে না।

ঠাকুরগাঁওয়ে বট-পাকুড়ের বিয়ের উৎসব
ফাল্গুনের পড়ন্ত বিকেলে চারদিকে উৎসবের আমেজ। বটের গায়ে লাল-হলুদ শাড়ি, আর পাকুড় সেজেছে সাদা ধুতিতে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ আর অতিথিদের উলুধ্বনিতে সম্পন্ন হলো এক ব্যতিক্রমী বিয়ে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল: বিকল লিফট, কাঁধে সাত তলায় তোলা হয় রোগী
র্যাম্প না থাকা আর লিফট বিকলের কারণে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছেছে। হাসপাতালের দুটি লিফটের একটি ১০-১২ দিন ধরে অকেজো। অন্যটি সচল থাকলেও অতিরিক্ত ভিড়ের কারণে রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন
আকাশে সূর্যের কোনো দেখা নেই। ঘন কুয়াশায় মোড়া ঠাকুরগাঁও শহর। সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। কনকনে ঠান্ডা থেকে রেহাই পেতে সড়কের পাশে আগুন জ্বালিয়ে উষ্ণতা খুঁজছে শীতার্ত লোকজন। আজ শনিবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড চৌরাস্তা ঘুরে এই দৃশ্য চোখে পড়ে।

‘কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর জন্য নির্বাচন পেছানো বা আগানোর অবস্থা নেই’
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর জন্য নির্বাচন পেছানো বা আগানোর অবস্থা নেই। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে তিনি এসব কথা বলেন।
