
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

ফসলি জমির মাটি কেটে বিক্রি, ড্রেজার জব্দ করলেন এসি ল্যান্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিপ্লব হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে কৃষকের ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা ড্রেজার মেশিনটি জব্দ করে সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল বাতেন বাদলের কাছে জিম্মায় রেখেছেন।

সাটুরিয়ায় শহীদ সাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আফিকুল ইসলাম সাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৮ আগস্ট)। আজ বেলা ১১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়ার দড়গ্রাম কবরস্থানের সামনে কবর জিয়ারতের পর দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

সাটুরিয়ায় গরুর হাটের হাসিল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
সাপ্তাহিক হাট হিসেবে প্রতি রোববার বসে এই গোহাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ব্যবসায়ীরা এখানে আসেন। তবে সম্প্রতি প্রতি গরুতে হাসিল ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করায় অসন্তোষ দেখা দেয় ব্যবসায়ীদের মাঝে।

সাটুরিয়ায় চাঁদা না দেওয়ায় ঠিকাদারের শ্রমিকদের মারধর, থানায় অভিযোগ
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাঁদা না দেওয়ায় সুকুমার রাজবংশী নামের এক যুবক ঠিকাদারের শ্রমিকদের মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার বাবুল মিয়া (৫৫)।

সাটুরিয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শ্রমিক নিহত
মানিকগঞ্জের সাটুরিয়ায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ দুজন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাটুরিয়ায় শিশুকে হাতকড়া পরিয়ে আদালতে তুলল পুলিশ
সাটুরিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে জমি নিয়ে একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয় অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী, তার বাবা মো. দেলোয়ার হোসেন (৪৮), মা সুফিয়া বেগম (৪৫) ও সুজন মিয়া নামের আরেকজন। আজ বৃহস্পতিবার সকালে চারজনকে সাটুরিয়া থানা থেকে মানিকগঞ্জ আদালতে তোলা হয়।

সাটুরিয়ায় ‘শহীদ সাদ চত্বর’ উদ্বোধন করল বিএনপি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আফিকুল ইসলাম সাদের নামে ‘শহীদ সাদ চত্বর’ উদ্বোধন করেছে স্থানীয় বিএনপি। সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বাজারে ‘বকুলতলাকে’ শহীদ সাদ চত্বর হিসেবে ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান

যুবকের দেওয়া আগুনে দগ্ধ স্ত্রী-শ্যালকের পর এবার চাচিশাশুড়ির মৃত্যু
মানিকগঞ্জের সাটুরিয়ায় হাসান আলী (৩২) নামে এক যুবকের দেওয়া আগুনে দগ্ধ হয়ে স্ত্রী ও শ্যালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর মারা গিয়েছেন চাচিশাশুড়ি শিরিন আক্তারও (৫২) । গত শুক্রবার থেকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তাঁরা। আজ বৃহস্পতিবার মারা যান শিরিন।

আগুনে দগ্ধ হওয়ার ৫ দিন পর স্ত্রী ও শ্যালকের মৃত্যু, স্বামী গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রী ও শ্যালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার থেকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তাঁরা। গতকাল বুধবার বিকেলে মারা যান দুজনেই। এ ঘটনায় নিহত শারমিনের ভাই শামীম বাদী হয়ে শারমিনের স্বামী হাসান আল

ধামরাইয়ে গুলিবিদ্ধ কলেজ শিক্ষার্থীর সাভারে মৃত্যু
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হয়ে এনাম মেডিকেলে চিকিৎসাধীন ছিল কলেজপড়ুয়া আফিকুল ইসলাম সাদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে সে।

শাশুড়িকে হত্যার অভিযোগে জামাই গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ায় এক নারীকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চরতিল্লি গ্রামে এ ঘটনা ঘটে।

সাটুরিয়ায় পরিত্যক্ত ভবনে মিলল যুবকের ঝুলন্ত লাশ
মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি পরিত্যক্ত ভবন থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার ঘিওর এলাকার মো. বাদশা মিয়ার পরিত্যক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাটুরিয়ায় নারীকে গলা কেটে হত্যার অভিযোগে দ্বিতীয় স্বামী গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ায় শারমিন আক্তার (৩০) নামে নারীকে হত্যার অভিযোগে তার দ্বিতীয় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে

সাটুরিয়ায় সড়কের পাশ থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
আজ (শনিবার) বিকেলে শারমিনের সাথে আমার পুনরায় বিয়ে হওয়ার কথা ছিল। আর দুপুরেই শারমিনের জবাই করা লাশ রাস্তার পাশে এলাকাবাসী দেখতে পায়। পরে আমরা গিয়ে শারমিনের লাশ শনাক্ত করি। আমি শারমিনের হত্যার বিচার চাই...

সাটুরিয়ায় গোয়ালঘরে আগুনে পুড়ল ৩ গবাদিপশু, নিঃস্ব পরিবার
মানিকগঞ্জের সাটুরিয়ায় গোয়ালঘরে আগুন লেগে দুটি গরু ও একটি ছাগল পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। এতে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। গতকাল শুক্রবার রাতে উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ মধ্যকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সাটুরিয়ায় লেবু বাগান থেকে মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সাটুরিয়ায় সামাদ মিয়ার লেবু বাগান থেকে আব্দুর রউফ (৫০) নামে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, আব্দুর রউফের বাড়ি দরগ্রাম ইউনিয়নের গাছবাড়ি গ্রামে।
