
শুদ্ধ সত্ত্ব দে
শুদ্ধ সত্ত্ব দে
সকল লেখা

গ্রিশকা ও মহাকাশচারী
এক দেশের এক শহরে ছিল এক দুষ্টু ছেলে। নাম গ্রিশকা। একদিন সে একটা মেয়ের সাইকেল কেড়ে নিল। তারপর চালানো হয়ে গেলে সাইকেলটা নোংরা পানিতে ফেলে দিল। মেয়েটা ইট ফেলে ফেলে সাঁকো বানিয়ে সাইকেলটার কাছে গেল।

বিন্নি ধানের খই
রাসেলের খুব ভালো বন্ধু দুলাল। সে স্কুলের বাইরে বাদাম বিক্রি করে। রাসেল প্রতিদিন টিফিনের সময় দুলালের জন্য দুটি শিঙাড়া নিয়ে আসে আর গল্প করে। এভাবে গল্প করতে করতে একদিন তারা রমনাপার্কে ঘুড়ি ওড়াতে যাওয়ার পরিকল্পনা করে। আমি আর কিছু বলব না। বাকি কাহিনি জানতে হলে দারুণ এ গল্পটি পড়তে হবে।

রবির সঙ্গে কাটাও অবসর
দাঁড়াও, বইটার নাম আগে বলে নিই। ‘গল্পে গল্পে রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা আবুল মোমেনের এ বইটিতে তুমি পড়তে পারবে বিশ্বকবির জীবনের বিভিন্ন গল্প। তিনি বেঁচে ছিলেন ৮০ বছর। তাঁর জন্মদিন আমরা পালন করি ২৫ বৈশাখ ও মৃত্যুদিন ২২ শ্রাবণ। তাঁরা ছিলেন ১৪ ভাইবোন। তাঁর বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
