
শাহ আলম খান, ঢাকা
শাহ আলম খান, ঢাকা
সকল লেখা

লক্ষ্য বড়, দুশ্চিন্তা টাকার
‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই সম্প্রসারণমূলক বাজেটের মাধ্যমে সরকার একদিকে মূল্যস্ফীতির....

বাজেটজুড়েই থাকছে সংস্কারের চাপ
দেশে সাম্প্রতিক কয়েক বছরে অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার সবচেয়ে আলোচিত নীতিগত অ্যাজেন্ডায় পরিণত হয়েছে। আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবির মতো উন্নয়ন সহযোগীরা দীর্ঘদিন ধরে ব্যাংক খাত, রাজস্ব ব্যবস্থা, ভর্তুকি কাঠামো ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কারের তাগিদ দিয়ে আসছে।

আস্থার ঘাটতির মধ্যেই বড় বিনিয়োগের স্বপ্ন
উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের বাড়তি সুদহার, ডলার-সংকট এবং বিনিয়োগে দীর্ঘ স্থবিরতার মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশে বড় বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩১ দশমিক ৪ শতাংশের সমপরিমাণ বিনিয়োগের লক্ষ্য ধরা হচ্ছে...

১০০ টাকা ব্যয়ে ১৪ টাকা যাবে সুদ পরিশোধে
আগের সরকারগুলোর ধারাবাহিকতায় বর্তমান সরকারও উন্নয়ন ব্যয় টিকিয়ে রাখতে ঋণের ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠছে। একই সঙ্গে অতীতে নেওয়া বিপুল ঋণের সুদ পরিশোধেও গুনতে হচ্ছে বড় অঙ্কের অর্থ। কিন্তু এর বিপরীতে সরকারের আয় বাড়ছে তুলনামূলক ধীরগতিতে। ফলে একদিকে যেমন ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে বাড়ছে সুদ পরিশোধের চাপও।

ট্রাম্পের পাল্টা শুল্ক: আলোচনার অগ্রগতিতে আশায় বাংলাদেশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে চূড়ান্ত দফায় আলোচনা হয়েছে গত রাতে। তবে সেই আলোচনায় বসার আগেই কিছুটা স্বস্তির আবহ তৈরি হয়েছে বাংলাদেশ প্রতিনিধিদলের মধ্যে। বৈঠকের প্রথম ও দ্বিতীয় দিনেই আলোচনায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে জানিয়ে তারা বলছে, দুই দেশের...

৯ জুলাইয়ের মধ্যে শুল্ক চুক্তি নিয়ে অনিশ্চয়তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের পর দেশটির সঙ্গে ‘পারস্পরিক শুল্ক চুক্তি’ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই আলোচনায় গতি থাকলেও সমঝোতার পথ সুগম হয়নি এখনো। কারণ, চুক্তি নিয়ে দুই দেশের অবস্থানের মধ্যে রয়েছে বিস্তর ফারাক।

সংকটেও প্রশাসনে গাড়িবিলাস
আগের সরকারের রেখে যাওয়া অর্থনীতির নাজুক অবস্থা এখনো কাটেনি। এর মধ্যে নানা অব্যবস্থাপনা ও সমন্বিত পরিকল্পনার অভাবে ব্যয় অনুযায়ী আসছে না কাঙ্ক্ষিত রাজস্ব আয়। অন্তর্বর্তী সরকারকে বয়ে বেড়াতে হচ্ছে বড় আকারের ঘাটতি বাজেট।

রাষ্ট্রায়ত্ত কোম্পানির পর্ষদে ২০ শতাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক হচ্ছে
রাষ্ট্রায়ত্ত কোম্পানি, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত সংস্থাগুলোয় প্রায়ই অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। প্রতিষ্ঠান পরিচালনার কাজেও পর্ষদ পরিচালকদের স্বচ্ছতা ও দক্ষতার ঘাটতি দেখা যায়। যে কারণে এসব প্রতিষ্ঠান বা সংস্থার বেশির ভাগই বছর বছর লোকসান গুনছে।

বৈদ্যুতিক গাড়ি চলবে পাড়া-মহল্লায়
দেশে ইঞ্জিনবিহীন ইলেকট্রিক ভেহিকল (ইভি) বা বিদ্যুৎ-চালিত গাড়ির সীমিত ব্যবহার এরই মধ্যে শুরু হয়েছে। তবে এ সংখ্যা অর্ধশতাধিকের বেশি নয়; যার বেশির ভাগই ব্যবহৃত হচ্ছে ঢাকায়। উল্টো দিকে পরিবেশের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী এখন এই ইভির ব্যবহার জ্যামিতিক হারে বাড়ছে।

প্রকৃতির মাঝে স্বস্তির খোঁজে
ইট-পাথরের শহর মানেই নিত্যদিনের কোলাহল, যানজট, বায়ুদূষণ ও শব্দদূষণের খেলা। শহরের এই চিত্র বাদ দিলে সারা দেশেই দেখা মিলবে বিস্তৃত সবুজ বন, সাগর, নদী, সমতল এবং পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য। সবুজ প্রকৃতির পার্বত্য অঞ্চল ও তার নিজস্ব সংস্কৃতি, বিশ্বের অন্যতম বড় ম্যানগ্রোভ বন, কক্সবাজারের দীর্ঘতম বালুকাময় স

৬০ কোটি ডলারের বকেয়ায় আটকে এলএনজি আমদানি, বিদ্যুতের ভোগান্তি চরমে
ডলার-সংকটের কারণে ঝুলছে এলএনজি বাবদ ৬০ কোটি ডলারের বেশি বকেয়া। এই কারণে নতুন করে এলএনজি কেনা বন্ধ আছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনের বড় ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে ব্যাপক লোডশেডিং চলছে সারা দেশে। বিদ্যুতের জন্য মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

জ্বালানি ক্রয়ে বকেয়ায় বাড়ছে লোডশেডিং
বিদ্যুৎ উৎপাদনের বড় ঘাটতিতে ব্যাপক লোডশেডিং চলছে সারা দেশে। বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রগুলো এখন নিয়ম করে অপরিকল্পিত লোডশেডিং চালাচ্ছে। দিনে তিন-চারবার থেকে শুরু করে কোথাও কোথাও ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যাচ্ছে। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে এই ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে দুর্ভোগ চরমে উঠেছে। আর বিদ্যুৎ উৎ

ঋণ ছাড়ের শর্ত পর্যালোচনায় আসছে আইএমএফের দল
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনা করতে সাত দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংস্থাটির উচ্চপর্যায়ের একটি স্টাফ মিশন ঢাকা সফরে আসছে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিশনটি ঢাকায় অবস্থান করবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

৬ বিলিয়ন ডলার চেয়ে চার দাতা সংস্থাকে চিঠি
ডলার-সংকটে সরকার বিদ্যুৎ, জ্বালানি ও সারের মতো গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি বিল কয়েক মাস ধরে পরিশোধ করতে পারছে না। অন্যান্য পণ্যেও আমদানি বিল বকেয়া থাকায় বড় লটে আমদানিও করা যাচ্ছে না। এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা ধরে রাখাও জরুরি। এমন বাস্তবতায় বিদেশি দাতা সংস্থাগুলোর শরণাপন্ন হয়েছে সরকা

অস্থিরতা এবার পোশাক খাতে
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ চালানোর দায়িত্ব পেয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাদের সেই দায়িত্বের এক মাসও পূর্ণ হয়নি এখনো। কিন্তু শুরু থেকে নিজেদের দাবিদাওয়া নিয়ে একের পর এক রাজপথে নামছে বিভিন্ন পক্ষ। পুলিশ-প্রশাসন-আনসারের ক্ষোভ-বিক্ষোভ দ্রুত মোটামুটি সামলে নিয়েছে সরকার।

শেয়ারবাজারে আড়ি পাতার আয়োজনে ছিল শিবলী কমিশন
শেয়ারবাজারের বিনিয়োগকারী বা বিও হিসাবধারীর ব্যক্তিগত তৎপরতার খোঁজখবর রাখতে গোপনে আড়ি পাতার আয়োজনে ছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
