
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
সকল লেখা

বাঘাবাড়ী নৌপথে নাব্যতা-সংকট
উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর, যা দেশের নৌপরিবহন-ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মোংলা এবং অন্যান্য নৌবন্দর থেকে সার, কয়লা, পাথর, সিমেন্ট, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজ এখানে নোঙর করে। তবে শুকনো মৌসুম এলেই নাব্য

২৪ লাখ টাকা ঘুষের বিনিময়ে পছন্দের দুই প্রার্থীকে স্কুলে নিয়োগের পাঁয়তারার অভিযোগ
২৪ লাখ টাকা ঘুষ নিয়ে পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ দেওয়ার পাঁয়তারা অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিলুর রহমান হাবিবের বিরুদ্ধে। এ বিষয়ে আজ সোমবার তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ে

ঈদ সামনে রেখে ব্যস্ত তাঁত শ্রমিকেরা, বেড়েছে শাড়ি তৈরির খরচ
ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লিগুলোতে। বিভিন্ন নকশার শাড়ি-লুঙ্গি তৈরি করছেন তাঁত শ্রমিকেরা। তবে বিগত বছরের তুলনায় এবার কাপড়ের চাহিদা কম। এ ছাড়া রং, সুতা ও বিভিন্ন কাঁচামালের দাম বাড়ায় শাড়ি-লুঙ্গি তৈরির খরচ বেড়েছে।

নাব্যসংকটে ভিড়ছে না জাহাজ, বাঘাবাড়ী নৌবন্দরে বাড়তি খরচ
সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে নাব্যতার সংকটে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন কার্যক্রম। উত্তরবঙ্গের প্রধান এই নৌবন্দরটিতে সরাসরি ভিড়তে পারছে না পণ্যবাহী কোনো জাহাজ। বাঘাবাড়ী থেকে প্রায় ৭৫ মাইল দূরে মানিকগঞ্জের বাহাদুরাবাদ নামক স্থানে যমুনা নদীতে

৩.৫ কিলোমিটার নজরে বঙ্গবন্ধু রেলসেতুর
ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে গতি আসছে এ বছরেই। প্রস্তুত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু। দ্রুতগতিতে এগিয়ে চলছে কাজ। সেতুর ৫০টি পিলারের মধ্যে ৪৩টির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি ৭টি পিলার নির্মাণের কাজ চলছে। কাজ শেষ হওয়া পিলারের ওপর ৩১টি স্প্যানও বসানো হয়েছে। ৪ দশমিক ৮ কিলোমিটার সে

নিয়োগে আবদার না রাখায় কলেজে আওয়ামী লীগ নেতাদের তালা
নিয়োগ পরীক্ষার আগেই আওয়ামী লীগ নেতাদের পছন্দের প্রার্থীকে চূড়ান্ত না করায় কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। পরে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের হস্তক্ষেপে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

লাখো টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খিরতলা গ্রামের বাসিন্দা জাকির হোসেন। ওয়ারিশ সূত্রে ৩ কোটি ১৪ লাখ টাকার জমির মালিক হন তাঁদের পরিবারের ৬ জন। সেই জমি বণ্টনের জন্য যান রায়গঞ্জ সাবরেজিস্ট্রার কার্যালয়ে। সেখানে জাকিরের সঙ্গে পরিচয় হয় কার্যালয়ের পিয়ন শাহাদত হোসেন ও দলিল লেখক রিজওয়ান রশিদের সঙ্গে। এই জমি বণ্টন

টিসিবির পণ্য বিক্রি আ.লীগ কার্যালয়ে, পরিমাণে কম দেওয়ার অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে গিয়ে দিনভর ভোগান্তির শিকার হন নিম্ন আয়ের মানুষ। গতকাল শনিবার সলপ ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি করা হয়। ভর্তুকি মূল্য ক্রেতাদের কিছুটা স্বস্তি দিলেও ইউনিয়ন পরিষদের পরিবর্তে স্থানীয়

এমপি তানভীর বনাম ৬ মনোনয়নপ্রত্যাশী
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে একজোট হয়েছেন ছয় মনোনয়নপ্রত্যাশী। তাঁদের দ্বন্দ্বে উপজেলা আওয়ামী লীগও বিভক্ত। এমপি তানভীর ও প্রতিপক্ষ ছয় মনোনয়নপ্রত্যাশী দলীয় কর্মসূচি পালন করছেন পৃথকভাবে। দুপক্ষের এই দ্বন্দ্ব ক্রমে বিস্তৃত হচ্ছে।

সিরাজগঞ্জ-৩: প্রকাশ্যে আ.লীগ, আড়ালে বিএনপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ব্যানার, ফেস্টুন, পোস্টার চোখে পড়ছে বিভিন্ন স্থানে। বিপরীতে প্রকাশ্যে কার্যক্রম নেই বিএনপির। কিন্তু দলটির একাধিক নেতা প্রার্থী হতে আগ্রহী। তৃণমূলের নেতা-কর্মীদের সমর্থন আদায়ে তাঁদের কাছে এখন মাধ্যম হয়ে উ

সিরাজগঞ্জ-২: এবার লড়াইটা হবে হাড্ডাহাড্ডি
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলা। তাঁতশিল্পসমৃদ্ধ এই জেলার ছয়টি আসনের মধ্যে সিরাজগঞ্জ-২ (কামারখন্দ ও সদর উপজেলা) আসনটি সাংগঠনিক ও রাজনৈতিক দিক থেকে অনেক বেশি গুরুত্ব বহন করে। জেলার রাজনীতি এখান থেকে নিয়ন্ত্রিত হয় বলে আলাদা নজরে থাকে

নিয়ন্ত্রণ নাসিম পরিবারের হাতেই
কাজীপুর উপজেলা ও সদরের আংশিক নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসন। এই আসন জাতীয় চার নেতার অন্যতম সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলীর জন্মভূমি। সেই সুবাদে যমুনা নদীবেষ্টিত ভাঙনকবলিত আসনটি আওয়ামী লীগের শক্ত

শুষ্ক মৌসুমেও শুরু হয়নি কাজ, ক্ষোভ স্থানীয়দের
সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙন রোধে সাড়ে ছয় কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। গত মার্চ মাস থেকে যমুনায় পানি বাড়তে থাকে। দেখা দেয় বন্যা। এ কারণে জুন থেকে প্রকল্পের কাজ বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে শুষ্ক মৌসুমেও...

নদীর পেটে বসতভিটা অন্যের জমিতে বসবাস
জমেলা বেগম। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা। যমুনা নদীতে বাড়িঘর, ফসলি জমি হারিয়ে নদীর পাড়ে অন্যের জমিতে পলিথিন টাঙিয়ে আশ্রয় নিয়েছেন।

স্থায়ী বাঁধ নির্মাণের কাজ বন্ধ ৬ মাস
সিরাজগঞ্জের এনায়েতপুরে সাড়ে ৬ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার চিঠি দেওয়ার পরও কাজ শুরু করা হচ্ছে না। জানা গেছে, গত ফেব্রুয়ারিতে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ (কেওয়াইএএমসি) হাসপাতাল থেকে শাহজাদপুর উপজেলার পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার এলাকাজুড়ে স্থায়ী বাঁধ ন

তীরের ৬০ মিটার বিলীন, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরীতে যমুনা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল রোববার বেলা দুইটা পর্যন্ত যমুনাতীরের ৬০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। এতে পাঁচটি ঘরবাড়ি ছাড়াও গাছপালা নদীগর্ভে চলে গেছে।
