
শরিফ আহমাদ
শরিফ আহমাদ
সকল লেখা

জুমার নামাজ ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি
শুক্রবার জুমার নামাজ ছুটে গেলে সেদিনের জোহরের নামাজ আদায় করতে হয়। নামাজের কাফফারা দিতে হয়। সামুরা ইবনে জুনদুব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি বিনা ওজরে জুমার নামাজ ত্যাগ করে, সে যেন এক দিনার সদকা করে। যদি তার পক্ষে এক দিনার (স্বর্ণমুদ্রা) সদকা করা সম্ভব না হয়, তবে যেন অর্ধ দিনার...

মা-বাবার জন্য যেভাবে দোয়া করবেন
পিতা-মাতা মানুষের জীবনের অমূল্য সম্পদ। সন্তানের প্রতি তাঁদের স্নেহ, ভালোবাসা, ত্যাগ ও মমতার প্রতিদান কোনো কিছু দিয়েই পরিশোধ করা সম্ভব নয়। তাই সন্তানের অন্যতম বড় দায়িত্ব হলো পিতা-মাতার জন্য দোয়া করা। দোয়াই জীবিত অবস্থায় তাঁদের জন্য শান্তি এনে দেয় এবং মৃত্যুর পরও অব্যাহত সওয়াবের উৎস হয়ে থাকে।

সুরা ফাতেহা: আরোগ্যের চাবিকাঠি ও জীবনের পথনির্দেশ
পবিত্র কোরআনের প্রথম সুরা হলো ‘ফাতেহা।’ এর মাহাত্ম্য এতই বেশি যে একে উম্মুল কিতাব (কিতাবের জননী) এবং সাবউল মাসানি (বারবার পঠিত সাতটি আয়াত) নামেও অভিহিত করা হয়। এই সুরা শুধু নামাজের একটি অবিচ্ছেদ্য অংশই নয়; এটি একজন মুমিনের হৃদয়ের গভীরতম প্রার্থনা, জীবনের সঠিক পথনির্দেশ এবং মহান আল্লাহর রহমতের...

নফল নামাজ ঘরে আদায়—ইসলাম যা বলে
শরিয়তে ফরজ নামাজ জামাতে পড়ার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সুন্নত ও নফল নামাজ ক্ষেত্র বিশেষ ঘরে আদায় উত্তম বলা হয়েছে। জাবের (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘তোমাদের কেউ যখন মসজিদের (ফরজ) নামাজ আদায় করে, তখন সে যেন ঘরের জন্য (সুন্নত ও নফল) নামাজের একটি অংশ নির্দিষ্ট করে নেয়।

বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার ফজিলত
মৃত্যু অবধারিত । সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে । পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান:১৮৫)। মৃত্যুর স্মরণ মানুষের আত্মশুদ্ধি, আল্লাহর প্রতি আনুগত্য এবং পরকালীন মুক্তির পথে পরিচালিত করার একটি গুরুত্বপূর্ণ উপায়। তাই সর্বদা মৃত্যুর...

আজানের জবাব দিলে যে পুরস্কারের কথা বলেছেন নবীজি
আজান ইসলামের মৌলিক আহ্বান। আজান শুনে মানুষ নামাজের প্রস্তুতি গ্রহণ করে। শয়তান দূরে পালায়। আজানের সময় আজান শোনা এবং তার জবাব দেওয়া গুরুত্বপূর্ণ সুন্নত। প্রত্যেক আজানের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন তোমরা আজান শুনতে পাও...

আল্লাহর গুণবাচক নামের বরকত ও ফজিলত
আল্লাহ তাআলার অগণিত নাম রয়েছে। সবগুলোকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। প্রতিটি নাম আল্লাহর গুণ-বৈশিষ্ট্যের পরিপূর্ণতার প্রমাণ। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘আর আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে। সুতরাং তোমরা তাঁকে সেসব নামেই ডাকবে। আর তাদেরকে বর্জন করো, যারা তাঁর নাম বিকৃত করে। সত্বরই তাদেরকে...

দৃষ্টি সংযত রাখার সওয়াব
দৃষ্টি সংযত রাখা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব। কোরআন-হাদিসে এ ব্যাপারে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ নজরের হেফাজত না করার কারণে গুনাহের পথ খুলে যায়। ইসলামে যেসব বিষয়ে দৃষ্টি সংযত করতে বলা হয়েছে, তাতে অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে গেলে কোনো গুনাহ নেই। তবে পরে ইচ্ছাকৃত দৃষ্টি দিলে বা বারবার দেখলে গুনাহ হব

শীতে নামাজের বিশেষ ৪ বিধান
শীতকাল আল্লাহর বিশেষ নিয়ামত। রাত বড় এবং দিন ছোট হওয়ার কারণে বিভিন্ন ইবাদতের সুযোগ তৈরি হয় এই মৌসুমে। এ জন্য হাদিসে শীতকালকে ইবাদতের বসন্তকাল বলা হয়েছে। আর মুমিনের দৈনন্দিন জীবনের জরুরি অনুষঙ্গ নামাজের ক্ষেত্রে শীতকালে বিশেষ কিছু বিধান রয়েছে।

নেক আমলই পরকালের সম্পদ
ইবাদতের নিয়তে করা সব কাজই নেক আমলের অন্তর্ভুক্ত। আর নেক আমল মানুষের জীবনের প্রকৃত সম্পদ। এর মাধ্যমে পাওয়া যাবে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ‘এবং যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে, তারাই জান্নাতের অধিকারী, তারা সেখানে চিরকাল থাকবে।’ (সুরা বাকারা: ৮২)

কোরআনে মানব প্রবৃত্তির ৩ স্তরের কথা
ইসলামের পরিভাষায় নফস একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এটি মূলত প্রবৃত্তিকে বোঝায়। প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। কারণ, এটি ভালো-মন্দ উভয় কাজের দিকে ধাবিত করে। তাই এর সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে একে উন্নত করার বিকল্প নেই।

মৃত নবজাতকের কাফন-দাফনের বিধান
সন্তান আল্লাহ তাআলার এক অমূল্য উপহার। সন্তানের জন্মের মাধ্যমে পরিবারে এক নতুন অধ্যায় সূচিত হয়। সন্তানকে নিয়ে প্রত্যেক মা-বাবার আকাশছোঁয়া স্বপ্ন থাকে। তবে কখনো কখনো সন্তান শৈশবেই না-ফেরার দেশে পাড়ি জমায়।

নামাজ আদায় করেও নামাজ-চোর যারা
নামাজ শ্রেষ্ঠ ইবাদত। ইমানের পরেই ইসলামে নামাজের স্থান। নারী-পুরুষ সবাইকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। বিনয় ও একাগ্রতার সৌন্দর্যে নামাজকে জীবন্ত করে তুলতে হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি এমনভাবে নামাজ আদায় করবে যেন তুমি মহান আল্লাহকে দেখতে পাচ্ছো আর যদি তুমি দেখতে না পাও, তাহলে অন্তত ভাব

মানত কখন জায়েজ, কখন নাজায়েজ
মানত হলো আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট কিছু ইবাদত বা কাজ করার প্রতিজ্ঞা করা, যা বান্দা নিজের জন্য নিজে আবশ্যক করে নেয়। কোনো শর্ত ছাড়া নেক কাজের মানত করা জায়েজ। শর্তযুক্ত মানত করতে নিষেধ করা হয়েছে ইসলামে।

শিশুদের নামাজ শেখাবেন কখন
নামাজ শ্রেষ্ঠ ইবাদত। নামাজের মাধ্যমেই বান্দা ও আল্লাহর মধ্যে সুনিবিড় সম্পর্ক স্থাপিত হয়। প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের জন্য নামাজ ফরজ। অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের ওপর নামাজ ফরজ নয়। তবু ছোট থেকে তাদের নামাজের প্রতি উৎসাহিত করতে হয়। নামাজের প্রশিক্ষণ দিতে হয়। সুরা-কিরাত শেখাতে হয়।

কবর খননের ২ সুন্নত তরিকা
প্রত্যেক মুসলমান বিশ্বাস করে, সবার শেষ ঠিকানা কবর। সাড়ে তিন হাত মাটির বাড়িই আসল গন্তব্য। কার কখন ডাক আসে বলা যায় না। তাই সব সময় কবরের প্রস্তুতি নিয়ে থাকাই বুদ্ধিমানের কাজ। কোনো ব্যক্তির ইন্তেকাল হলে দ্রুত তার কাফন-দাফন সম্পন্ন করতে হয়। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মরদেহের (দাফন
