
মেহেরাব্বিন সানভী, চুয়াডাঙ্গা
মেহেরাব্বিন সানভী, চুয়াডাঙ্গা
সকল লেখা

রাতে ফুটপাতে, দিন কাটে আদালতের বারান্দায় ঘুরে
কোলে দুই বছরের কন্যাশিশু। পরনে মলিন পোশাক। মাথার ওপর ছাদ বলতে চুয়াডাঙ্গা শহরের একটি সড়কের পাশের পরিত্যক্ত পানির ট্যাংকের একটুখানি ছাউনি। রোদ-বৃষ্টি কিংবা কনকনে শীত—সব আবহাওয়াতেই মা-মেয়ের ঠিকানা এই একচিলতে ফুটপাত।

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি
একসময় চুয়াডাঙ্গার দুটি আসনেই ছিল বিএনপির আধিপত্য। আগামী নির্বাচনেও দৃশ্যত চুয়াডাঙ্গা-১ আসনে এগিয়ে বিএনপি। তবে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দলটিকে। সেখানে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা।

অনলাইনে বিনিয়োগ করে নিঃস্ব ৪ শতাধিক পরিবার
ক্লিনো ইমেক্স (Cleano IMEX) নামক একটি অনলাইন ট্রেডিং সাইটে বিনিয়োগ করে সব খুইয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের চার শতাধিক পরিবার। দ্বিগুণ মুনাফার লোভে ধারদেনা, চড়া সুদে ঋণ নিয়ে এই প্ল্যাটফর্মে বিনিয়োগ করেছিল পরিবারগুলো। ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা যায়...

চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী: ৪২ কোটির প্রকল্প চার বছরেও নির্জীব
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ এলাকায় বিসিক শিল্পনগরীতে ঢুকতেই যেন চোখে পড়ে এক অচেনা নীরবতা। চারপাশে জঙ্গল-আগাছায় ঢাকা রাস্তা, পরিত্যক্ত প্লট, প্রকল্প এলাকাজুড়ে ভবনহীন ঝুলে থাকা তার এবং সার্বিক নিরাপত্তার ঘাটতি—সব মিলিয়ে যেন এক ভুলে যাওয়া প্রকল্পের গল্প।

ইজিবাইকের চালক শিশু-কিশোর: বাড়ছে দুর্ঘটনা, জট
চুয়াডাঙ্গায় দিন দিন বেড়েই চলেছে ইজিবাইকের সংখ্যা। অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের হাতে ইজিবাইক থাকায় বাড়ছে যানজট ও দুর্ঘটনা। এসব ইজিবাইকচালকের নেই কোনো প্রশিক্ষণ। ফলে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা, দ্রুতগতিতে গাড়ি চালানো আর পাল্লা দিয়ে ইজিবাইক চালানোর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

চিকিৎসক-সংকটে সেবা কার্যক্রম চলছে খুঁড়িয়ে
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চলছে চরম জনবলসংকট। চিকিৎসকের অর্ধেকের বেশি পদই খালি। অন্যদিকে ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকছে তিন শতাধিক। ফলে সেবাদান কার্যক্রম চলছে খুঁড়িয়ে।

অর্ধেক রোগীও পায় না খাবার, পরিমাণেও কম
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে খাবার বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ১০০ শয্যার এ প্রতিষ্ঠানে প্রতি বেলায় অর্ধেকের মতো রোগী খাবার পায় না। যারা পায়, তাদেরও দেওয়া হয় পরিমাণে কম। রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বরাদ্দ অনুযায়ী ১০০ জনের নাশতা কখনো...

১০ জেলা জুড়ে বিছানো তাঁর ‘ঘুষের নেটওয়ার্ক’
মনিরুজ্জামান মনির শিক্ষা অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারী। অথচ তাঁর বিলাসী জীবন। বর্তমান কর্মস্থল বাগেরহাট হলেও তাঁর ‘ঘুষের যোগাযোগ’ খুলনা বিভাগের ১০ জেলায়। এমপিওভুক্তি, বদলি, গ্রেড পাইয়ে দেওয়া—সব কাজই তিনি করে দেন। এই ঘুষ-দুর্নীতির টাকায় তিনি দুই স্ত্রী, স্বজনের নামে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ...

তিন দিনেই বন্ধ কৃষকের বাজার, শেড পরিত্যক্ত
চুয়াডাঙ্গায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের উৎপাদিত বিষমুক্ত শাকসবজি সরাসরি বিক্রির জন্য বসানো হয়েছিল কৃষকের বাজার। এ জন্য কৃষি বিপণন অধিদপ্তর তিন লাখ টাকার বেশি ব্যয়ে নির্মাণ করে একটি শেড।

চুয়াডাঙ্গা-২: দুই দলে লড়াই হবে হাড্ডাহাড্ডি
জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন চুয়াডাঙ্গা-২। দামুড়হুদা ও জীবননগর উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ, বেগমপুর ও গড়াইটুপি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে একসময় দাপট ছিল বিএনপি ও জামায়াতের। তবে ২০০৮ সালে এখানে দৃশ্যপট পাল্টে গেছে। এর পর থেকে এ আসনে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ

ঘোলাটে মাঠে নীরব প্রচারে নেতারা
চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনেই ছিল বিএনপির আধিপত্য। সদরের একাংশ যুক্ত থাকায় এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসন খুব গুরুত্বপূর্ণ। ১৯৯১, ১৯৯৬ (দুবার) এবং ২০০১ সালে এ আসন থেকে এমপি হন বিএনপির প্রার্থী। কিন্তু দলটি মুখ থুবড়ে পড়ে ২০০৮ সালের নির্বাচনে। আধিপত্য ভেঙে দেন আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার

চুয়াডাঙ্গায় তালশাঁসের কদর বেড়েছে
চুয়াডাঙ্গায় গ্রীষ্মের আকর্ষণীয় ফল তাল ও তার কচি কচি শাঁস। তাপপ্রবাহে জেলায় বেড়েছে ফলটির কদর। জেলা শহরের অলিগলিসহ উপজেলাগুলোর বিভিন্ন বাজার এলাকার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে তালশাঁস। জানা গেছে, একটি শাঁস আকারভেদে ৪ থেকে ৫ টাকা এবং একটি তাল ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

অ্যাসিডে বিপর্যস্ত পরিবেশ
চুয়াডাঙ্গায় গয়না তৈরির শতাধিক দোকান থেকে নিঃসৃত অ্যাসিডের ধোঁয়ায় বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। এ ছাড়া এসব দোকানে ৭ থেকে ৮ জন কারিগর গাদাগাদি করে অ্যাসিড নিয়ে কাজ করায় খোদ তাঁরাই রয়েছেন চরম স্বাস্থ্যঝুঁকিতে। অসচেতন কারখানার মালিকেরাও তোয়াক্কা করছেন না অ্যাসিড ব্যবহারের বিধি-নিষেধ।

রোগী নিয়ে বাণিজ্যের ফাঁদ
চুয়াডাঙ্গায় যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক ও প্যাথলজি সেন্টার। দীর্ঘদিন মানহীন এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার নামে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। রমরমা বাণিজ্যের ফাঁদে পড়ে পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা।

গৃহস্থালীর বর্জ্যে নদ দূষণ
চুয়াডাঙ্গা পৌর শহরের ময়লা-আবর্জনা আর ড্রেনের নোংরা পানিতে দূষিত হয়ে পড়ছে শহর সংলগ্ন মাথাভাঙ্গা নদী। এমনকি শহরের অধিকাংশ বাসা-বাড়ির পয়োনিষ্কাশনের পাইপগুলো ড্রেনের সঙ্গে সংযুক্ত থাকায়, সে গৃহস্থালির ময়লা-আবর্জনাও মিশে যাচ্ছে নদীতে।

চলছে শেষ মুহূর্তের কেনা
ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে চুয়াডাঙ্গায় ঈদবাজারে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকান ও বিপণিবিতানগুলো ক্রেতাসমাগমে মুখর হয়ে ওঠে।
