
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
সকল লেখা

শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সরকারি খাল খনন কর্মসূচির এলাকা পরিদর্শন শেষে অফিসে ফিরছিলেন জিয়াউর রহমান। কেউটখালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় তিনি মোবাইলে কথা বলছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি ট্রেন তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

মুন্সিগঞ্জে থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক আটক
মুন্সিগঞ্জে থানা থেকে লুট হওয়া একটি শটগানসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। পরে অন্য একটি বাড়ি থেকে একটি কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটক হওয়া ব্যক্তির নাম কে এম সোহেল রানা (৪৬)। গতকাল শনিবার রাতে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

সিরাজদিখানে স্কুলছাত্রের সন্ধানে মানববন্ধন শেষে থানা ভাঙচুর
মুন্সীগঞ্জে স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে মানববন্ধন শেষে সিরাজদিখান থানা ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
