
মাহিদুল ইসলাম, কমলগঞ্জ, মৌলভীবাজার
মাহিদুল ইসলাম, কমলগঞ্জ, মৌলভীবাজার
সকল লেখা

নামেই শুধু হাসপাতাল, সেবা মেলে না কিছুই
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা

ট্রেনের টিকিট যেন অমাবস্যার চাঁদ
সিলেট-আখাউড়া রেলপথ ব্রিটিশ আমলের। এই পথের অতিগুরুত্বপূর্ণ চারটি স্টেশন হলো শ্রীমঙ্গল, কুলাউড়া, ভানুগাছ ও শমশেরনগর। স্টেশনগুলো পর্যটনের অন্যতম জেলা মৌলভীবাজারে অবস্থিত। এ জেলায় বছরে লাখো পর্যটকের পা পড়ে। এ ছাড়া রেলপথে যাতায়াতকারী স্থানীয় বাসিন্দারা তো আছেনই। কিন্তু মৌলভীবাজারের রেলস্টেশনগুলোয় ট্রেনের

৫০ টাকায় ২৫ কেজি, খেত থেকে টমেটো তোলাই বন্ধ করেছেন কৃষক
নেত্রকোনা, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ বছর টমেটোর বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হতাশার ছাপ। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার পাশাপাশি বাজারজাতকরণের ব্যয় বেশি হওয়ায় অনেক কৃষক খেত থেকেই টমেটো তুলতে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে খেতেই পচে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ টমেটো, যা কৃষকের জন্য চরম হতাশার কার

ঝুঁকিপূর্ণ রেলপথে পর্যটকদের ভয়
আসাম ও চট্টগ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে ১৮৯৮ সালে কুলাউড়া ও আখাউড়া হয়ে চট্টগ্রাম পর্যন্ত রেললাইন স্থাপন করা হয়। ১২৭ বছর আগের এই রেলপথ এখন জরাজীর্ণ। সিলেট-আখাউড়া রেলপথের শ্রীমঙ্গল-কুলাউড়া অংশে দেশ-বিদেশের অনেক পর্যটকের সমাগম হয়। যাতায়াত ব্যবস্থায় তাদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে

ভরা মৌসুমে পানি সংকট বিপাকে বোরোচাষিরা
মৌলভীবাজারে পানি সংকটের কারণে বিপাকে পড়েছে বোরো ধানচাষিরা। বোরো আবাদের ভরা মৌসুমে সেচ সংকট দেখা দেওয়ায় হতাশ হয়ে পড়েছেন তাঁরা। বাড়তি খরচ গুনেও পানি পাচ্ছেন না অনেকে। অনেকে জমিতে চারা রোপণের পর এ সংকট দেখা দিয়েছে। আবার কেউ কেউ সেচের অভাবে চারা রোপণ করতে পারছেন না বলে জানা গেছে।

হাওরের শালুক বিক্রি হচ্ছে শহরে
মৌলভীবাজারের হাওরে পানি কমার সঙ্গে সঙ্গে বেড়েছে শালুক উৎপাদন। হাওরে দীর্ঘদিন পানি থাকায় বছরের এই তিন মাস হাওরের পাড়ের অনেক মানুষ শালুক তুলে বাজারে বিক্রি করছেন। বাজারে শালুকের চাহিদা থাকায় আগ্রহ নিয়ে ক্রেতারা শালুক কিনে নিয়ে যাচ্ছেন।

ফসল রক্ষায় কৃষকের রাত জেগে পাহারা
কমলগঞ্জে বুনো শূকরের হানায় নষ্ট হয়েছে প্রায় এক হাজার একর জমির আমন ও সবজিখেত। এক মাস ধরে উপজেলার প্রায় ছয়টি এলাকায় চলছে এই তাণ্ডব। পাকা ধান ঘরে তোলার সময় এ ভোগান্তিতে ক্ষতির শঙ্কায় রয়েছেন কৃষকেরা। এ অবস্থায় বুনো শূকর থেকে ফসল বাঁচানোর জন্য রাত জেগে পাহারা দিচ্ছেন তাঁরা।
