
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
সকল লেখা

নরসিংদীতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার হেতেমদী-সাগরদী বাইপাস সড়কের মইশাকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

নরসিংদীতে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু
নরসিংদীর মনোহরদীতে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টা সময় উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের উত্তর চরমান্দালিয়া গ্রামে এ ঘটনা ঘটে

আ.লীগ সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। বিনা মূল্যে বই বিতরণ থেকে শুরু করে উপবৃত্তি প্রদান, তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণসহ শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক ভূমিকা রাখছে।

মনোহরদীতে ট্রলিচাপায় চাইকেলচালক নিহত
নিহতের চাচাতো ভাই একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সোলমান মিয়া বলেন, আজ ভোরে তাঁর ভাই গ্রামের মসজিদে ফজরের নামাজ পড়ে কাপাসিয়া এলাকায় মুরগি কিনতে যান। সেখান থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি বিলাগী পিপাসা সিনেমা হলসংলগ্ন রাস্তায় এলে বিপরীত দিক আসা একটি ট্রলিকে সাইড

মনোহরদীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
নরসিংদীর মনোহরদীতে ডোবা থেকে এক আবদুল্লাহ (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার শুকুন্দী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‘খাবার কম দেখে’ শাবলের আঘাতে মাকে খুন করল মাদকাসক্ত ছেলে
নরসিংদীর মনোহরদীতে খাবার কম দেখে রেগে গিয়ে মাদকাসক্ত এক তরুণ শাবলের আঘাতে মাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার একদুরিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ ঘটনা ঘটে।

মনোহরদীতে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর শ্রমিকের মৃত্যু
রাকিব ও রুবেল পটুয়াখালীর মির্জাপুর উপজেলার রানিপুর গ্রামের মৃত সোহরাব ফরাজীর ছেলে। তাঁরা দুই ভাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন গভীর নলকূপ স্থাপনে নিয়োজিত ঠিকাদারের অধীনে কাজ করতেন। সঙ্গে ছিলেন আরও ১০-১২ জন শ্রমিক।

মনোহরদী প্রেসক্লাবের দায়িত্বে নাজমুল ও হারুন
নরসিংদীর মনোহরদী প্রেসক্লাবের ২০২৪-২৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নাজমুল সাখাওয়াত হোসেন বাবু (ইত্তেফাক/এশিয়ান এইজ) এবং সাধারণ সম্পাদক পদে

মনোহরদীতে নদে ভাসছিল নারীর গলাকাটা মরদেহ
নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাত (৪৫) এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকার আড়িয়ল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মনোহরদীতে প্রাইভেট কারের ধাক্কায় কাপড় ব্যবসায়ী নিহত
নরসিংদীর মনোহরদীতে প্রাইভেট কারের ধাক্কায় কাজল মিয়া (৫০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার চালাকচর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। কাজল মিয়া উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

‘পুনরুজ্জীবনের আশায়’ ৬ দিন মরদেহ খাটের নিচে, দুর্গন্ধ পেয়ে উদ্ধার
৩ দিন পর আবারও বেঁচে উঠবেন, এই বিশ্বাসে মৃত্যুর ৬ দিন পর্যন্ত এক নারীর মরদেহ খাটের নিচে লুকিয়ে রেখেছিল একটি পরিবার। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনের কেউই এ ঘটনা জানতেন না। পরে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশকে জানায় প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের জিজ

নেত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি, নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
নরসিংদীর মনোহরদীতে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক নেত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে যুবলীগের সাবেক নেতা জিল্লুর রহমান তুহিন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

মনোহরদীতে বজ্রপাতে প্রবাসী যুবকের মৃত্যু
নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে রায়হান মিয়া নামে কাতার প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান পাথরদিয়া গ্রামের বাদল মিয়ার ছেলে।

ধান কেটে উৎসবের উদ্বোধন শিল্পমন্ত্রীর
নরসিংদীর মনোহরদীতে ধানকাটা উৎসবের উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আজ শুক্রবার সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের হেতেমদী গ্রামে এক কৃষকের খেতের পাকা ধান কেটে তিনি এর উদ্বোধন করেন।

মনোহরদীতে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত
নরসিংদীর মনোহরদীতে পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার অর্জুনচর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় কামরুল আহসান কাজল (৫০) নামে এক ফার্নিচার ব্যবসায়ী এবং মনোহরদী-হেতিমদী সড়কের লাখপুরে বিদ্যুতায়িত হয়ে সোহেল নামে আরেক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।

ছয় মাসের ছুটি ৯ মাস পেরিয়ে গেলেও স্কুলে যাননি শিক্ষিকা
নরসিংদীর মনোহরদীতে অনুমতি ছাড়া প্রায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এক শিক্ষিকা। ছয় মাসের ছুটিতে ৯ মাস পার হলেও এখনো কর্মস্থলে যোগদান করেননি তিনি। ফলে শিক্ষক সংকটে বিপাকে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ওই শিক্ষকের ক্লাস সমন্বয় করে ক্লাস নিতে গিয়ে বাড়তি চাপ পড়ছেন অন্য শিক্ষকেরা।
