
মধ্যনগর ও ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মধ্যনগর ও ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

হাওরে বেড়াতে এসে মাদক সেবন, পাঁচ তরুণকে কারাদণ্ড ও জরিমানা
দণ্ডপ্রাপ্তরা হলেন ময়মনসিংহ জেলার নালিতাবাড়ির তাহসিন আহমেদ (২৫), ময়মনসিংহ শহরের চরপাড়ার ইশাক হোসেন শান্ত (২৩), বাউন্ডারি রোডের আনাফ রাজিন (২৪), আউটার স্টেডিয়াম রোডের নাসির হোসাইন (২৬) এবং সানকিপাড়ার আহমেদ মাহফুজ (২৪)। তাঁরা সবাই ময়মনসিংহের আনন্দমোহন কলেজের স্নাতকের (অনার্স) শিক্ষার্থী।

মধ্যনগরে ২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রায় ১৫ বছর আগে মধ্যনগর মৌজার ০.০৩২৫ একর খাসজমি অবৈধভাবে দখল করে স্থানীয় নয়ন মোড়ল ও আশিলা খানম নামের দুই ব্যক্তি। পরবর্তী সময় আধা পাকা স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি নজরে এলে মধ্যনগর উপজেলা প্রশাসনের নির্দেশে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা অবৈধ দখলদারদের একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেন।

মধ্যনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জের মধ্যনগরে বালু-পাথর পরিবহন ট্রাকে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মহিষখলা বাজারের ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শতবর্ষে মিলিত হলেন বিশ্বেশ্বরী পাবলিক উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা
২০১৯ সালে এ বিদ্যাপীঠের শতবর্ষ পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়। তবে করোনার কারণে দুবার অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাবেক ১ হাজার ২৫৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি কারাগারে
সুনামগঞ্জের মধ্যনগরে মো. কবির মিয়া ওরফে কবির খাঁকে (৩০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ তাকে সুনামগঞ্জের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

কবরস্থানে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
সুনামগঞ্জের মধ্যনগরে কবরস্থানে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে মো. কাঁচা মিয়া (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
