
মধুপুর প্রতিনিধি
মধুপুর প্রতিনিধি
সকল লেখা

মধুপুরে জামানত হারাচ্ছেন ১১ জন চেয়ারম্যান প্রার্থী
মধুপুরে গত ১৫ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া ১১ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন বলে জানা গেছে। সবচেয়ে কম ভোট পেয়েছেন মহিষমারা ইউপির এক প্রার্থী। তিনি পেয়েছেন মাত্র ৭৩ ভোট।

‘বাব্বা, আঙুলের ছোঁয়া দিতেই আমার ছবি ভাইসা আইলো’
শতবর্ষ ছুঁই ছুঁই ওসমান গণি ভোট দিতে পেরে অত্যন্ত খুশি। চলনশক্তি হারানো মোছা. বেগমও ভয়ে ভয়ে ভোট দিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন। জীবনে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়ে উৎসবে শামিল হলেন তাঁরাও।

ভোটারদের আতঙ্কের মধ্যে নির্বাচন স্থগিত করল কমিশন
মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সম্মিলিত সিদ্ধান্তে এই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা। গত রোববার রাতে নির্বাচন কমিশনের এ-সংক্রান্ত আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এই নির্বাচনকে সামনে রেখে

মধুপুরে বন বিভাগের প্রকল্প বাতিলের দাবি
মধুপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠী গারোদের ভোগদখল করা জমিতে বন বিভাগের লেক খনন প্রকল্প বাতিলের দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার সকালে সম্মিলিত আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানিয়েছেন গারো সম্প্রদায়ের লোকেরা। দোখলা চৌরাস্তায় এ কর্মসূচিতে কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।

উপবৃত্তি চালু রাখার দাবি মাদ্রাসার শিক্ষকদের
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি সুবিধা চলমান রাখার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করছেন শিক্ষকেরা। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট মধুপুর শাখার ব্যানারে উপজেলার ৩০টি মাদ্রাসার শিক্ষকে

নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়
মধুপুরে গবাদিপশু পালনকারী ৩০ জন নারী উদ্যোক্তার সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) মধুপুর শাখা এ কর্মসূচি বাস্তবায়ন করে।

কালবৈশাখীতে ২৫ বাড়ির ক্ষয়ক্ষতি, তিনজন আহত
মধুপুরে কালবৈশাখীতে ৭টি বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া ১৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে অনেক গাছপালা। আহত হয়েছেন অন্তত তিনজন। গত শনিবার ভোর ৫টার দিকে মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের মির্জাপুর ও পৌর শহরের দুর্গাপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভারী বর্ষণের ফলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকায় গত মঙ্গলবার সকালের টানা বর্ষণের পর থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

নতুন ঘর পেয়ে তৃপ্তির হাসি রাধা রানীদের পরিবারে
মধুপুরের আমলীতলা গ্রামের রাধা রানী বর্মন অভাবের সংসারে বেড়ে উঠেছেন। বিয়ের পর ফনিরাম চন্দ্র বর্মনের সংসারে এসেও সুখের নাগাল পাননি। নিজস্ব সম্পদ বলেও নেই কিছু। পরের জায়গায় বসবাস করা এই পরিবারে দুই সন্তান। তবে তাঁদের জন্যও গড়তে পারেননি সুখের ঠিকানা।

অনুমোদনহীন কারখানায় অভিযান
অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর ও সেমাই উৎপাদনের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুইটি পৃথক ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

১৪৮ পরিবারের মধ্যে ৪০০ ভেড়া বিতরণ
মধুপুরের প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে অনগ্রসর ক্ষুদ্র-জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৪০০ ভেড়া বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার জলছত্র ও পীরগাছা গ্রামে ১৪৮ পরিবারের মধ্যে এ ভেড়া বিতরণ করা হয়।

আকিবের পরিবারের পাশে মধুপুরের ইউএনও
গৃহহীন প্রতিবন্ধী আকিবের পরিবারের পাশে দাঁড়ালেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। তিনি গতকাল সোমবার দুপুরে আকিবের পরিবারের সদস্যদের নিজ কার্যালয়ে এনে প্রতিবন্ধী আকিবের চিকিৎসা ও প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা নিশ্চিত করেন।

সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনতাই
মধুপুর বনের গাছ পাচারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বনদস্যুদের হামলার শিকার হয়েছেন দুই গণমাধ্যমকর্মী। এ সময় হামলাকারীরা তাঁদের ক্যামেরা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় হামলার শিকার গণমাধ্যমকর্মীরা গতকাল বৃহস্পতিবার বিকেলে মধুপুর থানায় অভিযোগ করেন।

লোডশেডিংয়ে অতিষ্ঠ বিদ্যুৎ অফিস ঘেরাও
তারাবিহ, ইফতার, সাহ্রিসহ দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ বিভ্রাট থাকায় মধুপুর পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেলে মধুপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে এ কর্মসূচির আয়োজন করেন।

মধুপুরের ‘ছেওগাং’ জলমহালের ইজারা বাতিল করার দাবি
মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের ‘ছেওগাং’ জলমহালের ইজারা বাতিল ও জনগণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে চার গ্রামের বাসিন্দা ও মৎস্যজীবীরা মিলে এ মানববন্ধন করেন।

মধুপুরে পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা
উপজেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে মধুপুরে। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসন এ সভার আয়োজন করে।
